ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফুটবল বিশ্বকাপঃ এখন পর্যন্ত শেষ ১৬ নিশ্চিত করলো যে সকল দল
কিছুক্ষণ আগেই আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হেরেছে পোল্যান্ড। উল্লাসে ব্যস্ত দুই দলই, কেন? কারণ আর্জেন্টিনার সঙ্গে হারলেও মেক্সিকোর সঙ্গে গোল ব্যবধানে এগিয়ে থাকায় কাতার বিশ্বকাপে সি গ্রুপ রানার্সআপ হিসেবে নক আউট পর্বে নাম লিখিয়েছে পোল্যান্ড।
সি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে হারায় পোল্যান্ডকে। একই সময় শুরু হওয়া গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরবকে ২-১ গোলে হারায় মেক্সিকো। এক হার ও দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একটি করে জয়, ড্র ও হারে মেক্সিকো ও পোল্যান্ডের পয়েন্ট সমান ৪। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় মেক্সিকোকে পেছনে ফেলে শেষ ষোলো নিশ্চিত করে পোলিশ শিবির। তিন পয়েন্ট নিয়ে সবার নিচে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নিল সৌদি আরব।
মেক্সিকো ২-০ গোলে সৌদি আরবকে হারালেও পোল্যান্ডই যেতে নকআউট পর্বে। তখন দুই দলের গোল ব্যবধানও থাকত সমান। তবে ফিফার নিয়ম অনুযায়ী ফেয়ার প্লের হিসেবে পোল্যান্ড এগিয়ে থাকত। হিসাবটা হতো কোন দল কতগুলো কার্ড হজম করেছে। সে ক্ষেত্রে মেক্সিকো হজম করেছে সাত হলুদ কার্ড, পোল্যান্ড পাচটি।
নকআউট পর্বে আর্জেন্টিনা খেলবে ডি গ্রুপ রানার্স আপ অস্ট্রেলিয়ার বিপক্ষে। পোল্যান্ড খেলবে ডি গ্রুপ চ্যাম্পিয়ন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে।
এখন পর্যন্ত শেষ ১৬ নিশ্চিত করেছে ৮ দল। আর্জেন্টিনা, পোল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, সেনেগাল, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ