ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিজেদের ওপর বিশ্বাস রাখো- জাপান কোচ
‘ই’ গ্রুপের শেষ রাউন্ডে বৃহস্পতিবার স্পেনের বিপক্ষে মাঠে নামবে স্পেনে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। একই সময়ে হবে গ্রুপের অন্য দুই দল জার্মানি ও কোস্টা রিকার লড়াই।
এই গ্রুপের সব দলেরই এখনও শেষ ষোলোয় খেলার সম্ভাবনা আছে। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন, গোল পার্থক্যে বাকি ৩ দলের চেয়ে বেশ এগিয়ে লুইস এনরিকের দল। সমান ৩ পয়েন্ট নিয়ে জাপান দ্বিতীয় ও কোস্টা রিকা তৃতীয় স্থানে আছে। ১ পয়েন্ট নিয়ে তলানিতে জার্মানি।
নিজেদের প্রথম ম্যাচে অঘটনের জন্ম দিয়ে জার্মানদের হারিয়ে শুরুটা দারুণ করেছিল জাপান। কিন্তু দ্বিতীয় ম্যাচে তাদের চমকে দেয় স্পেনের কাছে ৭-০ গোলে হেরে আসর শুরু করা কোস্টা রিকা। এশিয়ার দলটিকে তারা হারিয়ে দেয় ২-০ গোলে।
স্পেনের বিপক্ষে ম্যাচটি জাপানের জন্য তাই বাচাঁ-মরার লড়াই। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মোরিইয়াসু আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, নিজেদের সেরাটা দিতে পারলে ফলাফল তাদের পক্ষে আসবে।
“আগামীকাল সব খেলোয়াড়দের জন্য অনেক চাপের একটা ম্যাচ হতে চলেছে, তবে আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।”
“তাদের (খেলোয়াড়দের) অবশ্যই নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে তাদের অবশ্যই সতীর্থদের ওপর বিশ্বাস রাখতে হবে। আশা করি, তারা তাদের সেরা ছন্দে থাকবে এবং ফলও মিলবে।”
স্পেনের বিপক্ষে ড্র করলেও সুযোগ তৈরি হতে পারে জাপানের, যদি অন্য ম্যাচের ফল পক্ষে আসে। তবে তা নিয়ে ভাবতে চান না মোরিইয়াসু। এখন তাদের একটাই লক্ষ্য, সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ