ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নকআউটে মাঠে নামার আগে লিওনেল মেসিদের যে হুঙ্কার দিলেন অস্ট্রেলিয়া
‘এ’ গ্রুপে থাকা অস্ট্রেলিয়ার গত বুধবারের ম্যাচে কাজটা কঠিন হয়ে গিয়েছিল একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে তিউনিসিয়ার পারফরম্যান্সের কারণে। ফ্রান্সের বিপক্ষে দলটি লিড নেওয়ায় নিজেদের ম্যাচে জিততেই হতো অস্ট্রেলিয়ার। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে গ্রুপ রানার্সআপ হয় বিশ্বকাপে এশিয়া অঞ্চলের প্রতিনিধি দেশটি। বিশ্ব চ্যাম্পিয়নদের একই ব্যবধানে হারিয়েও বিদায় নেয় তিউনিসিয়া।
সবশেষ ২০০৬ বিশ্বকাপে নকআউট পর্বে খেলা অস্ট্রেলিয়া ফুটবলের জন্য দারুণ একটি মুহূর্ত এটি। পরের রাউন্ডেও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার জন্য। সামনে যে অপেক্ষাঙ দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ডেনিশদের হারানোর পর অবশ্য শেষ ষোলোয় প্রতিপক্ষ কারা হবে, তা জানা ছিল না অস্ট্রেলিয়ার। সম্ভাবনায় একটু এগিয়ে ছিল পোল্যান্ড। সংবাদ সম্মেলনে মেসি বা রবের্ত লেভানদোভস্কি দলের বিপক্ষে খেলার ব্যাপারে জানতে চাওয়া হলে ডিউক বলেন, এগিয়ে চলার পথে যে কাউকেই সামলানোর সামর্থ্য আছে তাদের।
“যাকে ইচ্ছা নিয়ে আসুন, আমার মনে হচ্ছে আমরা এখনই যে কারো বিপক্ষে লড়তে পারব। এটিই আমাদের বিশ্বাস, আমরা এই মানসিকতা নিয়েই মাঠে নামি।”
“(গ্রুপে) সবাই আমাদের বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। আমরা গ্রুপে দ্বিতীয় হয়েছি, এটি বিশাল এবং আমাদের পথচলা এখনও শেষ হয়ে যায়নি - আমরা ইতিহাস তৈরি করতে চাই।”
‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পোলিশদের ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। আর হেরেও গোল পার্থক্যে রানার্সআপ হয়েছে পোল্যান্ড, শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ ফ্রান্স।
কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আগামী শনিবার মুখোমুখি হবে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ