ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রোনালদোর সেই গোলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো ফিফা
তিনি ধারনা করেন বল তার মাথা ছুঁয়ে জালে জড়িয়েছে। নিজের গোল মনে করে উদযাপনও করেন তিনি। কিন্তু কিছুক্ষণ পর গোলটি তার পরিবর্তে ব্রুনো ফার্নান্দেসের নামে লেখা হয়। এই ঘটনায় তাকে বিরক্তি প্রকাশ করতেও দেখা যায় সিআরসেভেনকে। ম্যাচ শেষ হওয়ার পর রোনালদো এক ক্ষুদে বার্তায় গোলটি তিনি করেছেন বলেও জানান একজনকে।
ম্যাচ শেষে পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস ও ব্রুনো ফার্নান্দেসও গোলের বিষয়টি পরিস্কার করতে পারেননি। ব্রুনো জানিয়েছিলেন তার মনে হয়েছে বলটি হয়তো রোনালদোর মাথা ছুঁয়ে গেছে।
তবে আজ মঙ্গলবার বিষয়টি পরিস্কার করেছে ফিফা। তারা বলের ভেতরে ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে চেক করে দেখতে পেয়েছে বলটি রোনালদোর মাথা ছুঁয়ে যায়নি। সে কারণেই গোলটি ফার্নান্দেসের নামে লেখা হয়েছে।
ফিফার পক্ষ থেকে এই গোলের বিষয়ে বলসহ অন্যান্য ক্রীড়াপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস জানিয়েছে, ‘পর্তুগাল এবং উরুগুয়ের মধ্যকার ম্যাচে, অ্যাডিডাসের আল রিহলা অফিসিয়াল ম্যাচ বলের মধ্যে থাকা কানেক্টেড বল টেকনোলজি ব্যবহার করে আমরা নিশ্চিত হতে পেরেছি যে প্রথম গোলটি করার ক্ষেত্রে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে বলের কোনও সংযোগ হয়নি। বলের ভিতরে থাকা ৫০০ হার্জের সেন্সর আমাদের বিশ্লেষণ অত্যন্ত নির্ভুল হতে সহায়তা করেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ