ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবাক ফুটবল বিশ্বঃ ৮-০ গোলে জয় সম্ভব, কিন্তু বাস্তবসম্মত নয়
আল বাইত স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘ই’ গ্রুপের শেষ রাউন্ডে কোস্টা রিকার মুখোমুখি হবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। একই সময়ে গ্রুপের আরেক ম্যাচে জাপানের বিপক্ষে খেলবে স্পেন।
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্প্যানিশরা। ৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে জাপান দুইয়ে, কোস্টা রিকা তিনে আছে। জার্মানির পয়েন্ট ১।
জার্মানি জিতলে এবং জাপানের বিপক্ষে স্পেনও জয় পেলে দুই ইউরোপিয়ান দলই শেষ ষোলোয় উঠবে। জার্মানির জয় আর স্পেন-জাপান ম্যাচ ড্র হলে কিংবা এশিয়ান দলটি জিতলে সামনে আসবে গোল পার্থক্য।
প্রথম ম্যাচে কোস্টা রিকাকে ৭-০ গোলে হারানো স্পেন (+৭) আছে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে। (-১) গোল পার্থক্যে পিছিয়ে আছে জার্মানি। তাই জার্মানরা ৮ গোলের ব্যবধানে জিতলে অন্য ম্যাচে যাই হোক না কেন, শেষ ষোলোয় উঠবে তারা।
মুলার মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, অন্য ম্যাচের দিক বিবেচনায় কৌশলে পরিবর্তন আসতে পারে তাদের।
“শেষ পর্যন্ত কোচিং স্টাফরাই সিদ্ধান্ত নেয়, কোন পথে খেলতে হবে। অন্য ম্যাচে (স্পেন-জাপান) কী ঘটবে, সে বিষয়ে আমাদের খুব সজাগ থাকতে হবে। এর ভিত্তিতে আমরা কৌশল সাজাতে পারি। ম্যাচটি জিততে আমাদের সম্ভাব্য সেরা উপায়ে মাঠে নামতে হবে। আমি মনে করি, ৮-০ গোলে জয় সম্ভব হতে পারে, তবে বিশ্বকাপে এটি বাস্তবসম্মত ফল নয়।”
“আমি মনে করি, কোস্টা রিকার বিপক্ষে আমরা স্পেনের সঙ্গে ম্যাচের তুলনায় অনেক বেশি সময় প্রতিপক্ষের বক্সে থাকব। আমাদের এখন এক পয়েন্ট এবং (-১) গোল পার্থক্য রয়েছে, তাই উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ