ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, ফুটবল বিশ্ব দেখতে চলেছে অন্য দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ

২০২২ নভেম্বর ২৯ ২২:৪৮:৪৭

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, ফুটবল বিশ্ব দেখতে চলেছে অন্য দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ

আল বাইত স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার ‘জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি জার্মানি-কোস্টা রিকা। বাংলাদেশ সময় রাত ১টা শুরু হবে ম্যাচটি।

ম্যাচটির আগে দেখে নেওয়া যাক দুই দলের কিছু পরিসংখ্যান।

২০১৪ বিশ্বকাপ জেতার পর বিশ্ব সেরার মঞ্চে এখন পর্যন্ত একটি ম্যাচ জিতেছে জার্মানি; ২০১৮ রাশিয়া বিশ্বকাপে, সুইডেনের বিপক্ষে (২-১)।

শেষ ষোলোয় খেলার সম্ভাবনা তৈরি করতে কোস্টা রিকার বিপক্ষে জিততেই হবে জার্মানিকে।

জার্মানি যদি কোস্টা রিকার বিপক্ষে জিততে পারে এবং অন্য ম্যাচে জাপান হেরে যায়, তাহলে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলোর টিকেট পাবে হান্স ফ্লিকের দল। শেষ রাউন্ডের আগে গোল পার্থক্যে গ্রুপের বাকি তিন দলের চেয়ে বেশ এগিয়ে আছে স্পেন।

জাপানের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে কোস্টা রিকার হয়ে একমাত্র গোলটি করেন কেইসর ফুয়ের। চলতি আসরে এটিই ছিল দলটির লক্ষ্যে প্রথম শট।

জার্মানিকে হারালেই শেষ ষোলোয় জায়গা করে নেবে কোস্টা রিকা। অন্তত কাগজে-কলমে ড্র করলেও তাদের সুযোগ থাকবে; জাপানের বিপক্ষে স্পেন যদি বিশাল ব্যবধানে হেরে যায়।

এখন পর্যন্ত একবারই একে অন্যের বিপক্ষে খেলেছে জার্মানি ও কোস্টা রিকা। ২০০৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৪-২ গোলে জিতেছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ