ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘আমরা এখন বিশ্বকাপের শেষ ষোলোয়’
রোনালদোর করা সেই হেড নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কেউ কেউ রোনালদোর নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে পেছনের সব ঘটনা ফেলে সামনের দিকে তাকানোর চেষ্টায় ক্রিশ্চিয়ানো রোনালদো। সতীর্থদের এখন সামনের দিকে এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন সিআরসেভেন।
উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৫৪ মিনিটে দূরের পোস্ট লক্ষ্য করে ক্রস করেন ব্রুনো ফার্নান্দেজ। এগিয়ে গিয়ে লাফিয়ে ওঠেন রোনালদো। প্রথমে মনে হয়েছিল, বল তাঁর মাথা ছুঁয়েই জালে জড়িয়েছে। পরে অবশ্য দেখা যায়, রোনালদোর মাথা না ছুঁয়েই বল জড়ায় জালে। প্রথমে রেফারি রোনালদোর নামে গোলটি দিলেও পরে পরিবর্তন হয়। গোল জমা হয় ব্রুনোর নামের পাশে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গোল না করেও রোনালদোর উদযাপন বিতর্ক তৈরি করলেও সে বিষয়ে কিছু বলেননি সিআরসেভেন। বরং দলকে উদ্বুদ্ধ করতে টুইট করেছেন পর্তুগিজ অধিনায়ক। যেখানে তিনি বলেন, ‘আমরা এখন বিশ্বকাপের শেষ ষোলোয়। টিম পারফরম্যান্স দারুণ। প্রতিপক্ষের বিপক্ষে আমরা নিজেদের শক্তি ও মান দেখিয়েছি। আমরা লড়াইয়ে আছি এবং আমাদের স্বপ্নও বেঁচে আছে। এগিয়ে চলো পর্তুগাল।’
Estamos nos oitavos do Mundial! Grande trabalho, equipa! Frente a um adversário de grande mérito, fizemos valer a nossa força e a nossa qualidade. Vamos em frente! Estamos na luta e o nosso sonho continua bem vivo! Força, Portugal! ???????????????? pic.twitter.com/VJWLFD1J8z
— Cristiano Ronaldo (@Cristiano) November 28, 2022
নকআউট পর্বে যাওয়ায় অনেকটাই নির্ভার এখন পর্তুগাল। শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে দলটির প্রতিপক্ষ এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। এই ম্যাচেও জয় পেতে মরিয়া পর্তুগিজ শিবির।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ