ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

এবার ফিফার নজরে বাংলাদেশের ব্রাজিল ভক্তরা

২০২২ নভেম্বর ২৯ ১৫:৪৫:৪৫

এবার ফিফার নজরে বাংলাদেশের ব্রাজিল ভক্তরা

কয়েকদিন আগেই মেক্সিকো-আর্জেন্টিনা ম্যাচে বাংলাদেশি সমর্থকদের মেসির গোল উদযাপনের একটি ভিডিও টুইট করে সংস্থাটি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ওই ভিডিওতে লেখা হয়, এটাই ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকেরা এভাবেই লিওনেল মেসির গোল উদযাপন করছেন।

এবার ফিফা ব্রাজিল সমর্থকদের বাঁধভাঙা উল্লাসের ছবিতে টুইট করেছে। এতে ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচ চলাকালীন মুহূর্তের ছবিগুলো পোস্ট করা হয়।

এতে দেখা যায়, হাজারো মানুষ এক জায়গায় বসে বড় পর্দায় ম্যাচ দেখছে। দলের বিজয় উদযাপনে মেতেছেন তারা।

এতে ফিফা লিখেছে, ফুটবলের মতো অন্য কিছু মানুষকে এভাবে একত্রিত করতে পারে না।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ