ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতার বিশ্বকাপে যে অতীত ইতিহাস চোখ রাঙাচ্ছে ব্রাজিলকে
কাতারের স্টেডিয়াম ৯৭৪- (রাস আবু আবোদে) মাঠে নামার আগে পরিষ্কার ফেভারিট থাকবে ব্রাজিলিয়ানরাই। কিন্তু সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের অতীত পরিসংখ্যান অবশ্য পুরোটা সেলেসাওদের পক্ষে কথা বলছে না। ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত দুইবার সুইসদের বিপক্ষে মাঠে নামার পরেও কোনও জয় দেখেনি ব্রাজিল।
দুইবারই ড্রয়ে সন্তুষ্ঠ থাকতে হয়েছে সেলেসাওদের। দুই দল বিশ্বমঞ্চে প্রথম মুখোমুখি হয়েছিল ১৯৫০ সালে। ২৮ জুনের সেই ম্যাচে ২-২ গোল ব্যবধানে ড্র করেছিল দুই দল। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল-সুইজারল্যান্ড সর্বশেষ মুখোমুখি হয়েছে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে। এবারও ১-১ গোল সমতায় সন্তুষ্ঠ থাকতে হয় দুই দলকেই।
বিশ্বমঞ্চে সুইসদের সঙ্গে পরিসংখ্যানে সমতায় থাকলেও এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি সব সাক্ষাৎ বিবেচনায় নিলে এগিয়েই থাকছে ব্রাজিলিয়ানরাই। গত ৭২ বছরে এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ৩ জয় নিয়ে এগিয়ে সেলেসাওরা। ইউরোপের দেশ সুইজারল্যান্ডও অবশ্য ২টি জয় নিজেদের দখলে রেখেছে। বাকি ৪ ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ