ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবাক হলেও সত্যঃ বিশ্বকাপে যাদের কখনই হারাতে পারেনি ব্রাজিল
এবারের আসরের শুরুটাও দারুণ করেছে হেক্সা মিশনে থাকা তিতের দল। তবে ২য় ম্যাচে এসেই কিছুটা হতাশার সম্মুখীন থিয়াগো সিলভার দল। কারণ, এই ম্যাচে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।
সুইসদের বিপক্ষে ব্রাজিলের জন্য একটি কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে; এমনটি বলা যায়। কারণ, বিশ্বকাপে কখনই ইউরোপের এই দেশটিকে হারাতে পারেনি সেলেসাওরা। বিশ্বকাপের ৪র্থ আসরে ১৯৫০ সালে প্রথম মুখোমুখি হয়েছিল দুই দল। ব্রাজিলে অনুষ্ঠিত সেই ম্যাচে দুই দফায় এগিয়ে গিয়েও শেষ মুহূর্তের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। যদিও এতে প্রভাব পড়েনি তাদের পরের রাউন্ডে যাওয়া নিয়ে।
এরপর প্রায় ৬৮ বছর পর আবারও সুইজারল্যান্ডের মুখোমুখি হয় ব্রাজিল। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র দিয়ে শুরু করে দুই দল। যেখানে কুটিনিয়োর গোলে প্রথমে লিড নিলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি নেইমারের দল।
বিশ্বকাপে খেলা দুই দল দুটি ম্যাচেই করেছে ড্র। আজ সোমবারের ম্যাচটি হবে বিশ্বকাপে দুই দলের তৃতীয় দেখা।
যদিও বিশ্বকাপের বাইরে দুইবার প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-সুইজারল্যান্ড। যেখানে ২০০৬ সালে ২-১ গোলে ব্রাজিল জিতলেও, ২০১৩ সালে অপর ফিফা প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছিল সুইজারল্যান্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ