ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
এক নজরে দেখে নিন পরিসংখ্যানে কে এগিয়ে, জার্মানি নাকি স্পেন
অস্বস্তিতে থাকা জার্মান কোচ হান্সি ফ্লিকের দলের বিশ্বমঞ্চে টিকে থাকতে স্পেনের বিপক্ষে জয়ের বিকল্প নেই। অন্যদিকে জার্মানির বিপক্ষে জয় দিয়ে 'এফ' গ্রুপের প্রথম দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিতে চাইবে স্পেন।
দেখে নেওয়া যাক, মুখোমুখি দেখায় জার্মানি নাকি স্পেন, কারা এগিয়ে রয়েছে।
রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল জার্মানি। এবারও গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হেরেছে জার্মানি, তাই এই বিশ্বকাপ থেকেও ছিটকে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে জামার মুসিয়ালাদের।
অন্যদিকে প্রথম ম্যাচে স্পেনের ইতিহাসে সবচেয়ে বড় ৭-০ গোল ব্যবধানে জয় পেয়েছে পেদ্রিরা। এক্ষেত্রে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এগিয়ে থাকছে স্পেন। উয়েফা নেশনস লিগে সর্বশেষ দেখায় জার্মানিকে ৬-০ গোলে হারিয়েছে স্পেন।
ফিফা র্যাংকিংয়েও জার্মানি থেকে চার ধাপ এগিয়ে রয়েছে স্পেন। র্যাংকিংয়ে স্পেন ৭-এ আর জার্মানি ১১-এ রয়েছে।
তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা, মুখোমুখি দেখায় স্পেন থেকে জার্মানি এগিয়ে রয়েছে। ২৫ বারের দেখায় জার্মানি ৯ বার আর স্পেন ৮ বার জিতেছে। ড্র হয়েছে বাকি ৮ ম্যাচে।
বিশ্বমঞ্চে জার্মান ও স্পেন চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে মাত্র একবার জয় পেয়েছে স্পেন। ২০১০ বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্পেন। জার্মানি জিতেছে দুবার আর ড্র একবার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ