ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
জয়ের পর ড্রেসিংরুমে যা করলেন আর্জেন্টিনার ফুটবলাররা
কিছুটা মলিন মনে হলেও বিরতির পর আক্রমণাত্মক খেলা খেলেছে লিওনেল স্কালোনির দল। ফলাফল ২-০ গোলের অভাবনীয় এক জয় নিয়ে মাঠ ছেড়েছে লাতিন আমেরিকার দেশটি। গোল দুটি এসেছে লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের কাছ থেকে।
জয়ের পর ড্রেসিংরুমে উদযাপনে মেতে উঠেছিলেন আলবিসেলেস্তেরা। ফুটবলার ও কোচিং স্টাফদের সম্মিলিত এই উদযাপনের মধ্যমণি ছিলেন লিওনেল মেসি। গত রাতে তার হাত ধরেই মেক্সিকো-বধ শুরু হয়েছিল।
২০২১ সালে ব্রাজিলে কোপা আমেরিকা জয়ের পর একটি গান গেয়ে নিজেদের লকার রুম মাতিয়ে রেখেছিল আর্জেন্টিনা দল। গত রাতে মেক্সিকোর বিপক্ষে জয় পাওয়ার পর সেই গানই আবার ফিরে এসেছে লিওদের ড্রেসিংরুমে। সবাই গলা ছেড়ে গেয়েছেন, 'আমরা আবার জেগে উঠেছি, আমাদের তৃতীয় আরেকটা জয় প্রয়োজন, আমরা বিশ্বচ্যাম্পিয়ন হতে চাই।'
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লডিও তাপিয়ার কণ্ঠেও দৃঢ়তার আভাস পাওয়া গেছে। টুইটারে দেওয়া এক টুইটে একরকম হুমকি দিয়েই তিনি লিখেছেন, 'কোপা আমেরিকাজয়ী দলকে ছোট করে দেখবেন না। আমরা এখনো প্রতিযোগিতায় টিকে আছি। আর্জেন্টিনা এগিয়ে চলো।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ