ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেক্সিকোর বিপক্ষে ম্যাচ জিতে যা বললেন লিওনেল মেসি
খাদের কিনারে থাকা মেসির দল গত রাতে বিপুল বিক্রমে ঘুরে দাঁড়াল। যথারীতি সেই ঘুরে দাঁড়ানো শুরু হয়েছে মেসি ম্যাজিকে। সঙ্গে চোখ ধাঁধানো গোল করেছেন এনজো ফার্নান্দেজ। তাতে স্বস্তির বৃষ্টি নামল আকাশি-নীল শিবিরে। ম্যাচ শেষে মেসি বললেন, এই জয় গভীর স্বস্তির।
আর্জেন্টাইন দলের প্রাণভোমরা বলেন, এই জয় দিয়ে নতুন করে আমাদের বিশ্বকাপ শুরু হলো। গ্রুপ পর্বে আমাদের সামনে আরও একটি চ্যালেঞ্জ আছে। যেহেতু ছেলেরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, সেহেতু আশা করি আমরা লক্ষ্য অর্জনে তৃতীয় ধাপটিও ঠিকঠাকভাবে পার হতে পারব।
ম্যাচের প্রথমার্ধের পারফরম্যান্স নিয়ে ভক্ত-সমর্থকদের মতো হতাশ মেসিও। তবে এ ক্ষেত্রে মেক্সিকোকে ধন্যবাদ জানাতে ভুল করলেন না আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, ‘ম্যাচটা খুব কঠিন ছিল। বিশেষ করে প্রথমার্ধে মেক্সিকো খুবই ভালো খেলেছে। তাদের কোচও দুর্দান্ত।’
মেসি আরও বলেন, দ্বিতীয়ার্ধে আমরা নিজেদের গুছিয়ে নিয়েছিলাম। ওই সময় সবাই ছন্দে ফিরেছে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের খুঁজে পেয়েছিলাম। তাতে ফলাফল আমাদের দিকে আসতে খুব একটা দেরি হয়নি। ছন্দটা আমরা পরবর্তী ম্যাচেও বজায় রাখতে চাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ