ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজ জার্মানির ভাগ্য নির্ধারণী ম্যাচ
গতবারও আগেভাগে বিদায় হয়েছিল। আরও একবার গ্রুপপর্ব থেকে বিদায়ের শঙ্কা জার্মানির সামনে। জাপানের কাছে ২-১ গোলের হারে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে চারবারের চ্যাম্পিয়নরা। ফলে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। একটি হার কিংবা ড্রও বিদায়ঘণ্টা বাজিয়ে দিতে পারে তাদের।
অন্যদিকে কোস্টারিকাকে ৭-০ গোলে গুঁড়িয়ে বিশ্বকাপ শুরু করেছে তারুণ্যনির্ভর স্পেন। গাভি, ফেরান তোরেস, পেদ্রির মতো উঠতি তারকাদের নিয়ে গড়া দলটি বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় জয়টিই পেয়েছে এবার।
বাঁচামরার ম্যাচে জার্মানদের সামনে তাই কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। পরিসংখ্যানও তাদের পক্ষে নেই। দুই বছর আগে উয়েফা নেশন্স লিগে সবশেষ দেখা হয়েছিল দুই দলের। সে ম্যাচে স্পেনের কাছে ৬-০ গোলে হেরেছিল জার্মানি।
স্পেনের কোচ লুইস এনরিকে তবু প্রতিপক্ষকে নিয়ে সতর্ক। জার্মানির মত দলকে কিছুতেই বাতিলের খাতায় রাখতে রাজি নন তিনি। এনরিকে বলেন, 'জার্মানি এমন একটা দল যারা সবসময় আক্রমণ করে খেলতে চায়। অবশ্যই তারা ঘুরে দাঁড়াতে চাইবে। আমাদের হারানোর সামর্থ্য তাদের আছে। তবে আমরা মাটিতে পা রেখে আক্রমণাত্মক ফুটবলই খেলব।'
চোট কাটিয়ে জার্মান দলে ফিরছেন লেরয় সানে। অধিনায়ক ম্যানুয়েল নুয়ার জানালেন, তারা ভালোভাবেই বুঝতে পারছেন এই ম্যাচের গুরুত্ব কতটা। তিনি বলেন, 'আরেকটি ভুল মানে বিদায়। তবে রোববারের ম্যাচটিকে আমি সুযোগ হিসাবে দেখছি।’
যান্ত্রিক ফুটবল এবার তিকিতাকার সামনে টিকবে কিনা, সেটার জবাব পাওয়া যাবে আজ রাতেই!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ