ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
একযুগ পর বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লো অস্ট্রেলিয়া
এবারের আসরের প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে লিড নিয়েও বিধ্বস্ত হতে হয়েছিল গ্রাহাম আরনল্ডের শিষ্যদের। তবে দ্বিতীয় ম্যাচে একই ভুল করেনি তারা। ম্যাচের পুরোটা সময় আক্রমণের পাশাপাশি নিপুণভাবে সামলেছে নিজদের রক্ষণভাগ।
শনিবার কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তিউনিশিয়াকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে শেষ ষোলতে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া। গ্রুপ তালিকায় ব্যবধানটা বড় না করতে পারলেও আজ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে সকারুরা।
প্রথমার্ধে মিচেল ডিউকের গোলটিই তাদের এনে দিয়েছে দুর্দান্ত এক জয়। ম্যাচের ২৩তম মিনিটে বাঁ প্রান্ত থেকে ক্রেইগ গুডউইনের ক্রস চলে আসে মিচেল ডিউকের কাছে। এ সুযোগ হাতছাড়া করেননি এ অস্ট্রেলিয়ান ফুটবল তারকা। দুর্দান্ত এক হেডে বলকে জালে পাঠিয়ে দেন তিনি।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও মাঠে দাপট ধরে রাখে ডিউকরা। দ্বিতীয়ার্ধে তিউনিশিয়া কিছুটা মরিয়া হয়ে ওঠলেও সমান হয়নি ব্যবধান। শেষ পর্যন্ত ১-০ গোলে শেষ হয় ম্যাচ।
TWELVE. YEARS.THREE. POINTS.THESE. BLOKES.#TUN 0-1 #AUS | #FIFAWorldCup #GiveIt100 #Socceroos pic.twitter.com/aspxIrW9UE
— Socceroos (@Socceroos) November 26, 2022
অস্ট্রেলিয়ার এই জয়ে আবারও জমে উঠেছে ডি গ্রুপের লড়াই। গ্রুপের শীর্ষে রয়েছে ফরাসিরা। আর দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন টেবিলের দুই নম্বরে। অন্যদিকে এক ম্যাচ কম খেলা ডেনমার্কের অবস্থান তিন নম্বরে। আর দুই ম্যাচের একটিতে ড্র ও একটিতে পরাজয় নিয়ে তিউনিশিয়া আছে তালিকার তলানিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ