ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেক্সিকো ম্যাচকেই যে ভাবে ভাবছেন আর্জেন্টিনা
আর্জেন্টিনা শিবির সেটা ভালো করেই জানে। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা লওতারো মার্টিনেজ জানালেন, তারা মেক্সিকো ম্যাচকে ‘ফাইনাল’ ধরে খেলবেন।
মার্টিনেজ বলেন, ‘এটা আমাদের জন্য ফাইনালের মতো। আমরা নিজেদের ওপর কতটা বিশ্বাস রাখছি, এই ম্যাচটিই ঠিক করে দেবে।’
আর্জেন্টাইন ফরোয়ার্ড যোগ করেন, ‘মানসিকভাবে সেটা (সৌদির কাছে হার) আমাদের জন্য ছিল বড় ধাক্কা। তবে আমরা শক্তিশালী একটা দল যারা একতাবদ্ধ আছি।’
‘আমাদের শান্ত থাকতে হবে। সেই ধাক্কা কাটিয়ে সামনের কথা ভাবতে হবে। আমাদের সামনে এখন মেক্সিকো। আমরা তাই জয়ের দিকেই ফোকাস করছি, অন্য কিছুতে নয়।’
সৌদি আরবের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনাই আক্রমণে এগিয়ে ছিল। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে তিনটি গোল বাতিল হয় তাদের। লওতারো মনে করছেন, তারা ভুল করেছেন।
আর্জেন্টাইন তারকার কথা, ‘আমরা আশাবাদী। আমরা হেরেছিলাম ছোটখাটো ভুলের জন্য। এটা আমাদেরই ভুল। তবে আমরা পরের ম্যাচের প্রতিপক্ষ নিয়ে গবেষণা করেছি। আমার মনে হয় আমরা প্রস্তুত।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ