ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেক্সিকোর প্রতিপক্ষ মেসি, ত্রাতা মেসি
এমনকি নিরাপত্তারক্ষীরাও অনুশীলনের সময় থাকতে পারেননি। কোচিং স্টাফ ছাড়া আর কাউকে ঢুকতে দিচ্ছেন না লিওনেল স্কালোনি। এ থেকে আন্দাজ করা যায়, আজ মেক্সিকোর ম্যাচ নিয়ে কতটা সিরিয়াস তিনি।
আর্জেন্টিনার এক সাংবাদিক জানিয়েছেন, ‘স্কালোনি প্রবল চাপে রয়েছেন। একদিকে মেসির গোড়ালির সমস্যা, অন্যদিকে রক্ষণের বেহাল অবস্থা। মেক্সিকো ম্যাচ আরও কঠিন হবে। সামান্য ভুল হলেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত।’ এর মানে, বিশ্বকাপে আর্জেন্টিনার নকআউট পর্ব শুরু হয়ে গেছে। সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে হেরে যাওয়াটা সব হিসাব উল্টে দিয়েছে। লিওনেল মেসিদের সামনে এখন বিশ্বকাপ জেতার কঠিনতম সরল সমীকরণ—কোনো ম্যাচ হারা চলবে না। সে ক্ষেত্রে গোড়ালির সমস্যায় ভোগা মেসি কি ত্রাতা হতে পারবেন? বিশ্বকাপ শুরুর আগে এক সাক্ষাৎকারে সার্জিও আগুয়েরো বলেছিলেন,
‘মেসি যদি শতভাগ উজাড় করে দেয়, যে কোনো দলকে ছিটকে দিতে পারে। এমনকি ও ৬০ থেকে ৭০ শতাংশ দিলেই উপকৃত হবে আর্জেন্টিনা। কারণ, দল তাকে দারুণভাবে সাহায্য করবে, যেটা আগে খুব বেশি দেখা যায়নি। এই দল দারুণভাবে নিজেদের প্রস্তুত করেছে। তাই তাকে সব সময় শতভাগ না দিলেও চলবে।’ কিন্তু মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার রেকর্ড ভালো নয়। আগুয়েরোও সেটা জানেন, ‘মেক্সিকো ম্যাচটা আমাদের জন্য কঠিন হবে। আমাদের বিপক্ষে সব সময় তারা সেরাটা খেলে। বড় দলের বিপক্ষে তারা জ্বলে ওঠে।’ সেটা থামানোর সাধ্য কি আর্জেন্টিনার নেই? উত্তর দিয়েছেন আগুয়েরো, ‘আর্জেন্টিনা দলে ১১ সুপারস্টার হয়তো নেই; কিন্তু ১১ জন যোদ্ধা রয়েছে।’ সেই যোদ্ধার সঙ্গে সেনাপতি মেসি যদি জ্বলে ওঠেন, তাহলে আর চিন্তা নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ