ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
গরুর অবিশ্বাস্য ভবিষ্যৎ বাণীঃ বিশ্বকাপ জিতবে ব্রাজিল
ব্রাজিল, আর্জেন্টিনা আর জার্মানির পতাকায় মোড়ানো তিনটি ড্রাম। ওপরে রাখা ঘাস। গরু যে দেশের পতাকা মোড়ানো ড্রামের ঘাস খাবে, সেই দেশই হবে এবারের কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন! পশু দিয়ে এমন ভবিষ্যৎ বাণীর আয়োজন করে কুষ্টিয়ার একদল ফুটবলপ্রেমী। মজার এই কাণ্ড দেখতে ভিড় জমান অনেকে।বিশ্বকাপ এলে কে চ্যাম্পিয়ন হবে তা নিয়ে চলে নানা ভবিষ্যৎ বাণী। এক্ষেত্রে বিভিন্ন পশু-পাখিও অংশ নেয়। কুষ্টিয়াতে কাতার বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎ বাণী করলো একটি গরু।
জেলার আড়ুয়াপাড়া তরুণ সংঘ পাঠাগার ও ক্লাব মাঠে এই আয়োজনে অংশ নেন ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মান সমর্থকরা। তিন দলের পতাকা মোড়ানো ড্রামের ওপর রাখা হয় কাঁচা ঘাস। নিয়ে আসা হয় একটি গরু। শর্ত, গরুটি যে ড্রাম থেকে ঘাস খাবে সে দলই হবে বিজয়ী! গরুটি ঘাস খায় ব্রাজিলের ড্রাম থেকে। প্রিয় দল বিজয়ী হবে এই অনুমানে উল্লাসে ফেটে পড়েন ব্রাজিল সমর্থকরা।
তবে গরুর এই ভবিষ্যৎ বাণী মেনে নিতে পারছে না আর্জেন্টিনার সমর্থকরা। সব অনুমান সঠিক হয় না এমন দাবি করেন তারা। তারা জানান, আমরা হার দিয়ে শুরু করেছি মানে এই নয় যে, আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। ইনশাআল্লাহ আমরা কামব্যাক করবো।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্যতিক্রমী এ আয়োজন দেখতে জড়ো হন অনেকে। ফুটবল বিশ্বকাপ এলে এমন নানা কর্মকাণ্ডের মাধ্যমে আনন্দ খুঁজে বেড়ান সমর্থকরা।
বিশেষ কথাঃ এই ধরনের ভবিষ্যৎ বিশ্বাস করা সম্পূর্ণ শিররোক। মুল কথা আটা একটা বিনোদন মাত্র।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ