ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বড় পরিবর্তন নিয়ে মেক্সিকোর বিপক্ষে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা
উত্তর আমেরিকার এই দেশটির বিপক্ষে মাঠে নামার আগে কোচ লিওনেল স্কালোনির অধীনে শুক্রবার কঠোর অনুশীলন করেছে আর্জেন্টিনা দল। সেই অনুশীলন থেকে সম্ভাব্য একাদশও অনেকটা ঠিক হয়ে গেছে।
সৌদির কাছে হারের পর একাদশে কয়েকটি পরিবর্তন আসতে পারে। আর্জেন্টাইন সাংবাদিক 'গাস্তন এদুল' জানিয়েছেন, সৌদির বিপক্ষে খেলা রক্ষণভাগের চার খেলোয়াড়ের মধ্যে তিনজনই এবার শুরুর একাদশে থাকবেন না।
প্রথম ম্যাচে নিকোলাস তাগলিয়াফিকোর বদলি হিসেবে নেমেছিলেন মার্কোস আকুনা। তিনি মেক্সিকোর বিপক্ষে শুরুর একাদশেই শুরু করতে যাচ্ছেন। ক্রিশ্চিয়ান রোমেরোর জায়গা নিতে যাচ্ছেন লিসান্দ্রো মার্টিনেজ। তার সঙ্গে যথারীতি থাকছেন নিকোলাস ওতামেন্দি।
আরও পরিবর্তন আসবে ডিফেন্সে। গঞ্জালো মন্টিয়েল আসবেন নাহুয়েল মলিনার জায়গায়। মিডফিল্ডে পাপু গোমেজের জায়গা নিতে যাচ্ছেন এনজো ফার্নান্দেজ। গুইদো রদ্রিগেজ অথবা অ্যালেক্সিস ম্যাক এলিস্টারেরও সুযোগ মিলতে পারে একাদশে।
আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে যথারীতি থাকবেন লওতারো মার্টিনেজ আর অ্যাঞ্জেল ডি মারিয়া। জুলিয়ান আলভারেজের বদলি হিসেবে খেলারই সম্ভাবনা বেশি।
আর্জেন্টিনা একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, গঞ্জালো মন্টিয়েল, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, লওতারো মার্টিনেজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ