ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতার বিশ্বকাপঃ সবার আগে কাতারের বিদায়
আল থুমামা স্টেডিয়ামে শুরু থেকে লড়াইটা ছিল বেশ সমানে সমান। তবে ধীরে ধীরে খেলায় আধিপত্য আনে সেনেগাল। ৪১ মিনিটে প্রথম গোলের দেখা পায় আফ্রিকান দেশটি।
নিজেদের ভুলে গোল হজম করে কাতার। সেনেগালের দিয়াতার শটে বক্সে বল ক্লিয়ার করার চেষ্টায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ডিফেন্ডার বুয়ালেম খুউখি। আলগা বল পেয়ে শটে জালে পাঠান বোলায়ে দিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতে ফামারা দিয়েদহিউর গোলে ব্যবধান দ্বিগুণ করে সেনেগাল (২-০)। কাতারের বিদায়ের শঙ্কাটা তখন প্রবল হয়ে দাঁড়ায়। গোলের জন্য মরিয়া কাতার লড়তে থাকে প্রাণপণ।
৭৮ মিনিটে সফলও তারা। দুরন্ত হেডে সেনেগালের জাল কাঁপান মোহাম্মদ মুনতারি। বিশ্বকাপ ফুটবলে কাতারের এটি প্রথম গোল। আর একটি গোল করতে পারলেই ড্র করতে পারত আয়োজকরা। কিন্তু সেই অসাধ্য কাজটি করতে পারেনি দলটি।
উল্টো ৮৪ মিনিটে আরও একটি গোল হজম করে বিশ্বকাপ থেকে বিদায় ত্বরান্বিত হয় কাতারের। সেনেগালের হয়ে তৃতীয় এই গোলটি করেন বাম্বা ডিয়েং।
এ গ্রুপে কাতার বাদে বাকি তিন দলের পয়েন্টই তিন করে। গোল ব্যবধানে যথাক্রমে শীর্ষ থেকে রয়েছে নেদারল্যান্ডস, ইকুয়েডর ও সেনেগাল। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ২-০ গোলে হেরেছিল সেনেগাল। বিদায় নেয়া কাতারের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে আগামী ২৯ নভেম্বর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ