ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
একদিন পরে আর্জেন্টিনার ডু অর ডাই ম্যাচ, মেসিকে নিয়ে শঙ্কা
আগামীকাল শনিবার কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডু অর ডাই ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আলবিসেলেস্তারা। কিন্তু এর আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টাইন শিবির। পায়ের পেশিতে ব্যথা অনুভব করায় মেক্সিকোর বিপক্ষে ম্যাচে লিওনেল মেসিকে ঘিরে তৈরি হয়েছে শঙ্কা।
কাতার বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে থেকে ইনজুরি তালিকা লম্বা হয় আর্জেন্টিনার। স্কোয়াড ঘোষণার পরও তা চলছে। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচের আগে দুই ফুটবলার। এর আগে প্রাথমিক স্কোয়াডে থাকলেও ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করেছেন লো সেলসো।
আগামীকাল শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাঁচা-মরার লড়াইয়ে নামার আগে খবর এলো মেসির ইনজুরির। এর সত্যতা নিশ্চিত করেছে আজেন্টাইন গণমাধ্যম মুন্ডো আলবিলেস্তে। যদিও ভালো খবরও দিচ্ছে তারা।
গণমাধ্যমটির একটি প্রতিবেদনে বলা হয়, পায়ের পেশির ব্যথা নিয়ে এরইমধ্যে কাজ শুরু করেছেন মেসি। আশা করা যাচ্ছে পরবর্তী ম্যাচে খেলবেন এলএমটেন।
সৌদির বিপক্ষে ম্যাচের পর এক দিন বিশ্রাম নেয় আর্জেন্টিনা দল। গতকাল বৃহস্পতিবার অনুশীলন করে লিওনেল স্কোলানির শিষ্যরা। সেই অনুশীলন চলাকালে ব্যথা অনুভব করেন লিওনেল মেসি। মেক্সিকোর বিপক্ষে মাঠে নামলেও পুরো ম্যাচ খেলতে পারবেন কি না, তা নিশ্চিত করে বলতে পারেনি আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ