ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতার বিশ্বমঞ্চের নতুন নায়ক
জোড়া গোলে ব্রাজিলের হেক্সা মিশনের নেতৃত্বই যেন দিলেন টটেনহ্যাম হটস্পারের এই ফুটবলার। এদিন সব আলো কেড়ে নেওয়া রিচার্লিসন কিনা একসময় মাদক কারবারিদের হাতে আটক হয়েছিলেন।
ব্রাজিলের উত্তরপূর্ব অঞ্চলের নোভা ভেনেকিয়ার দরিদ্র এক পরিবারে জন্ম এই ফরোয়ার্ডের। তার বাবা ছিলেন পেশায় রাজমিস্ত্রি ও মা পরিচ্ছন্নতাকর্মী। পথে পথে নানান প্রতিবন্ধকতা মোকাবিলা করেছেন পরিবারের বড় এই সন্তান।
ব্রাজিলের এই তারকা অল্প বয়সে আইসক্রিম ও চকলেট বিক্রি করতেন। তার বন্ধুরা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। কিন্তু সে পথে হাঁটেননি তিনি।
তার বাবা ছোট থেকেই স্বপ্ন দেখতেন, ছেলে বড় হয়ে ফুটবলার হবে, এজন্য মাত্র ১৪ বছর বয়সেই ছেলেকে দশটি ফুটবল কিনে দিয়েছিলেন। একসময় এক মাদক কারবারির হাতে আটক হয়েছিলেন। তবে সেবার ভাগ্যক্রমে বেঁচে ফিরেন টটেনহ্যাম হটস্পারের এই তারকা। এরপর থেকে আর কখনোই রাস্তায় খেলা হয়নি ব্রাজিলিয়ানের। হুট করিয়ে ঘুরে যায় তার জীবন-গল্প। যাত্রা শুরু হয় পেশাদার ফুটবলার হিসেবে। খেলেন ব্রাজিলের প্রথম সারির লিগে। ক্রমেই জায়গা করে নেন ইংলিশ প্রিমিয়ার লিগে। পরে আর ফিরে তাকাতে হয়নি এই তরুণের।
কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচের ৬২তম মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে সমর্থকদেরও উল্লাসে মাতান রিচার্লিসন। আক্রমণে ডি-বক্সের বাইরে থেকে সরাসরি জালের ঠিকানা খুঁজে নেন টটেনহ্যামের এ তারকা ফুটবলার। এরপর ৭১তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্ট থেকে দলের ও নিজের দ্বিতীয় গোল করেন রিচার্লিসন।
ব্রাজিলের জার্সিতে ৩৯ ম্যাচে ১৯ গোল করেছেন রিচার্লিসন। এর মধ্যে বিশ্বমঞ্চে অভিষেকের ম্যাচে করেছেন দুই গোল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ