ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরবর্তী ম্যাচে নেইমারের খেলা না খালা নিয়ে যা বললেন ব্রাজিলের কোচ
এই প্রশ্নের পরিষ্কার উত্তর এখনো জানা যায়নি। ব্রাজিল দলের চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন পিএসজি তারকা। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নেইমারের বিশ্বকাপ ভাগ্য নিয়ে জানাবেন তারা। তবে কোচ তিতে নেইমারের খেলা নিয়ে দারুণ আশাবাদী।
সমর্থকদের আশ্বস্ত করে সেলেকাওদের কোচ বলেন, ‘চিন্তার কিছু নেই। নেইমার বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলবে। সে আমাদের সঙ্গে থাকবে এবং বিশ্বকাপ চালিয়ে যাবে। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন।’
ম্যাচের ৮০ মিনিটে নেইমারকে বদলি করেন কোচ তিতে। এরপর বেঞ্চে বসে নেইমারকে কাঁদতে দেখা যায়। তখনই ধারণা করা হচ্ছিল, চোটের পরিস্থিতি মারাত্মক। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমারও তেমনটাই ইঙ্গিত করছেন, ডান পায়ের গোড়ালি মচকে গেছে নেইমারের। কাতার বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না—তা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিশ্চিত হওয়া যাবে। আমরা চোটের পরিস্থিতি মূল্যায়ন করছি।
শতভাগ ফিট হয়েই কাতারে বিশ্বকাপ খেলতে এসেছেন নেইমার। সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের আক্রমণ তৈরি করে দেওয়ার দায়িত্বে খেলেছেনও দারুণ। দুটি গোলেই ছিল অবদান। তবে বেশ কয়েকবার সার্ব ডিফেন্ডারদের কড়া ট্যাকলের শিকার হয়েছেন তিনি। সব মিলিয়ে ফাউলের শিকারই হয়েছেন ৯ বার।
চোটে আক্রান্ত নেইমার অবশ্য জয়ের পর দলকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। লিখেছেন, ‘কঠিন ম্যাচ। তবে জয়টা গুরুত্বপূর্ণ ছিল। দলকে অভিনন্দন। প্রথম পদক্ষেপ শেষ, আর বাকি ৬ ম্যাচ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ