ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতার বিশ্বকাপঃ লজ্জার বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে স্বাগতিকরা
প্রথম ম্যাচে হারের পর শুক্রবার সন্ধ্যা ৭টায় ‘আল-থুমামা’ স্টেডিয়ামে আফ্রিকান দল সেনেগালের মুখোমুখি হবে স্বাগতিকরা। গ্রুপ পর্বের এই ম্যাচে পরাজিত হলে লজ্জার এক বিশ্বরেকর্ডে নাম লেখাবে স্বাগতিকরা।
ফুটবল বিশ্বমঞ্চের ইতিহাসে এখন অবধি কোনো দেশই গ্রুপ পর্বের শুরুর দুই ম্যাচ হারেনি। সেনেগালের সঙ্গে হেরে গেলে সেই রেকর্ডে নাম লেখাবে কাতার। আর তাই লজ্জার এই রেকর্ড এড়াতে কাতারের সামনে জয় বা ড্রয়ের বিকল্প নেই।
তবে কাতারের কোচ ফেলিক্স সানচেজের দাবি, তার দল ইকুয়েডরের বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। সেনেগালের সঙ্গে ঘুরে দাঁড়াবে স্বাগতিকরা।
ফেলিক্স সানচেজ বলেন, উদ্বোধনী ম্যাচে মানসিক চাপ ছিল। এখন আর তা নেই। আমরা ভালো দল, আমাদের এটা প্রমাণ করতে হবে। সেনেগালের সঙ্গে নতুনভাবে শুরু করতে চাই। নিজেদের সর্বোচ্চ খেলা দিয়ে সমর্থকদের সেরা একটা ম্যাচ উপহার দিতে চাই।
উল্লেখ্য, ‘এ’ গ্রুপে প্রথম ম্যাচে জয় পাওয়ায় নেদারল্যান্ডস ও ইকুয়েডরের পয়েন্ট সমান ৩। রাতের ম্যাচে যে দল জয়ী হবে, তারা নকআউট পর্ব নিশ্চিত করবে। এ ছাড়া স্বাগতিক কাতার ও আফ্রিকান দেশ সেনেগালের পয়েন্ট শূন্য। তাই নকআউট পর্বে জায়গা করে নিতে তাদের জন্য জয়ের বিকল্প নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ