ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপে ফুটবল খেলতে এসেছি, রাজনীতি করতে নয়
বিশেষ করে জার্মানি, নেন্দারল্যাণ্ডস, ওয়েলস ও ইংল্যান্ড সমর্থকরা এটা নিয়ে এতটাই মাতামাতিতে ব্যস্ত যে মাঠের খেলাতে মনোযোগ নেই তেমন। আর সেটাতেই বেঁধেছে বিপত্তি।
বিশ্বকাপে জার্মানি তাদের প্রথম ম্যাচে হারে জাপানের বিপক্ষে। সে ম্যাচে জার্মানির খেলোয়াড়রা মাঠের ভেতর মুখে হাত দিয়ে নীরব প্রতিবাদ করে ফিফার সিদ্ধান্তের প্রতি। আর সেটার কারণেই সমালোচকরা বলছেন মাঠের খেলায় নজর দিলে হয়তো হারতে হতো না জার্মানদের। বেলজিয়ান তারকা ফুটবলার এডিন হাজার্ডও তাই মনে করেন।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়াম কোনো মতে জয় পেয়েছে উত্তর আমেরিকার দেশ কানাডার বিপক্ষে।
ম্যাচ শেষে সমকামীদের সমর্থনে ‘ওয়ানলাভ’ আর্মব্যান্ড সম্পর্কে এডিন হাজার্ড ম্যাচ শেষে বলেন, ‘তারা (জার্মানি) হয়তো আরও ভালো করতে পারতো। কিন্তু তারা জিততে পারেনি। আমরা এখানে ফুটবল খেলতে এসেছি, এখানে কোন রাজনৈতিক বার্তা দিতে আসিনি। এসব বার্তা দেওয়ার জন্য অন্য আরও অনেকে রয়েছে। আমাদের ফুটবলের দিকে মনোযোগ দেয়া উচিত।’
সমকামী আর্মব্যান্ড প্রসঙ্গে হাজার্ড বলেন, ‘আমি এটা পরাতে অভ্যস্ত নই। কারণ আমি এখানে ফুটবল খেলতে এসেছি। আমি খেলা শুরুর আগেই হলুদ কার্ড দেখতে চাই না এ আর্মব্যান্ড পরে। এটা দলকে পুরো বিশ্বকাপে আরও হুমকির ভেতর ফেলবে। এটা করা থেকে বিরত থাকাকেই সমীচীন মনে করেছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ