ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
"নেইমার আমার চেয়ে ভালো খেলোয়াড় নয়"
হ্যাঁ, এই তুলনাটি করেছেন কুদুস নিজেই। ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে শুধু তুলনা নয়, কুদুস মনে করেন তিনি নেইমারের থেকে ভালো খেলোয়াড়ও।
কুদুস বলেন, ‘সে (নেইমার) আমার চেয়ে ভালো খেলোয়াড় নয়। সে শুধু আমার থেকে উঁচু প্রোফাইলের প্লেয়ার, এটুকুই। সে নেইমার, ব্রাজিলের অধিনায়ক এবং সুপারস্টার। আমি মোহাম্মদ কুদুস, প্রতিভাবান ঘানাইয়ান ফুটবলার এবং উদীয়মান সুপারস্টার।’
গত সেপ্টেম্বরে ঘানার সঙ্গে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ওই ম্যাচে ৩-০ গোলের বড় জয় পায় ব্রাজিল। ম্যাচের এক পর্যায়ে নেইমারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে আলোচনায় এসেছিলেন কুদুস।
ওই ঘটনা নিয়ে কুদুস বলেন, ‘সে তার দেশের পক্ষে কথা বলেছিল, আমি আমার দেশের। আমি তাকে চারপাশে ঠেলছিলাম, এমন নয়। হয়তো সে এখন অনেক কিছু অর্জন করেছে, তাই সে ভালো। আমিও খুব দ্রুত সেই জায়গায় পৌঁছে যাব।’
এবারের বিশ্বকাপে কি আরও একবার দেখা হবে নেইমারের সঙ্গে? ঘানা আছে গ্রুপ ‘এইচ’-এ, ব্রাজিল ‘জি’তে। তাই শেষ ষোলোতে দেখা হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে।
সেটা হলে খুব উপভোগ্য এক লড়াই-ই হবে বলে মনে করেন কুদুস। তার কথা, ‘আমাদের আবার দেখা হবে, হতে পারে? আমি এবং নেইমার, পার্ট টু (হতেই পারে)। আমি নিশ্চিত সেও এটা উপভোগ করবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ