ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতার বিশ্বকাপে অভিষেক ম্যাচেই স্প্যানিশ মিডফিল্ডারের তিন রেকর্ড
কোস্টারিকার বিপক্ষে ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন স্প্যানিশ মিডফিল্ডার গাভি। এদিন দোহার আল থুমামা স্টেডিয়ামে মাঠে নেমেই এক রেকর্ড গড়েন গাভি। স্পেনের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বমঞ্চে খেলার রেকর্ড গড়েন, মাঠে নামার দিনে তার বয়স ছিল ১৮ বছর ১১০ দিন। এর আগে, যে রেকর্ড নিজের করে রেখেছিলেন স্পেনের সেস্ক ফ্যাব্রিগাস। ২০০৬ বিশ্বকাপে ইউক্রেনের বিপক্ষে ফ্যাব্রিগাস যখন খেলে ছিলেন, তখন তার বয়স ছিল ১৯ বছর ৪১ দিন। ফ্যাব্রিগাস ছাড়িয়ে গেছেন আরেক স্প্যানিশ লেফটব্যাক। এদিন ১৯ বছর ৩৬ দিন বয়সে মাঠে নেমেছেন আলেহান্দ্রো বালদে।
এ ম্যাচে আরও দুই রেকর্ডে নাম লেখান বার্সার এই মিডফিল্ডার। ৭৪ মিনিটে ফরোয়ার্ড এনরিকের পাস থেকে গোল করেন বার্সার তরুণ তারকা গাভি। এ গোলের সুবাদে ইতিহাস গড়েন এই বার্সা ফুটবলার। স্পেনের সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল করেন তিনি। যে রেকর্ড এতদিন দখলে রেখেছিলেন রোমানিয়া ও হাঙ্গেরির সাবেক ফরোয়ার্ড নিকোলা কোভাচ। তিনি ১৯৩০ বিশ্বকাপে ১৮ বছর ১৯৭ দিন বয়সে রোমানিয়ার হয়ে অভিষেক ম্যাচে গোল করেছিলেন।
এদিকে বিশ্বমঞ্চের ইতিহাসে এখন তৃতীয় সর্বকনিষ্ঠ গোলদাতাও গাভি। ১৯৫৮ বিশ্বকাপে ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোল করেন পেলে। বিশ্বকাপে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড ব্রাজিলের কিংবদন্তি পেলের। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন মেক্সিকোর সাবেক ফরোয়ার্ড ম্যানুয়াল রোহার। ১৯৩০ বিশ্বকাপে এই রেকর্ড গড়েন ম্যানুয়াল। আর ম্যানুয়াল রোহার পর তৃতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে নাম লেখালেন গাভি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ