ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
চোয়াল-মুখের হাড় ভেঙে গেছে সেই সৌদি ফুটবলারের
মঙ্গলবার রাতে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলের ঐতিহাসিক এক জয় পেয়েছে সৌদি আরব। ম্যাচের শেষদিকে এসে আর্জেন্টিনার একটি আক্রমণ ঠেকাতে গিয়ে সামনে চলে এসেছিলেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস। এসময় লাফিয়ে উঠে বল ধরতে গিয়ে তার হাঁটু বেশ জোরে আঘাত করে স্বদেশি ইয়াসির আলি শাহরানির মুখে।
অনেকটা সময় মাঠেই পড়ে ছিলেন শাহরানি। তার মুখ রক্তে ভেসে যায়। এরপর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এই ফুটবলারকে।
এক্স-রের পর জানা গেছে, ইয়াসির আল শাহরানির চোয়াল এবং মুখের বাঁদিকের হাড় ভেঙে গেছে। ভেতরে রক্তক্ষরণ হওয়ায় দ্রুত তাকে পাঠানো হয় সার্জারির টেবিলে।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশ দিয়েছেন, চিকিৎসার জন্য প্রাইভেট বিমানে করে যেন ইয়াসিরকে জার্মানিতে পাঠানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ