ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপের মধ্যে নতুন সিদ্ধান্ত নিল রোনালদো

২০২২ নভেম্বর ২৩ ১২:০৯:১৬

বিশ্বকাপের মধ্যে নতুন সিদ্ধান্ত নিল রোনালদো

বিবৃতিতে আরও বলা হয়, দুই দফায় ওল্ড ট্র্যাফোর্ডে ক্লাবের জন্য অনেক অবদান রেখেছেন রোনালদো। এ জন্য ক্লাব তাকে ধন্যবাদ জানায়।

এর আগে ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছিল, রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করতে পারে ম্যানইউ। এ ছাড়া চুক্তিভঙ্গ করে ক্লাবের বিরুদ্ধে কথা বলায় মামলাও হতে পারে সি আর সেভেনের নামে। তবে সে পথে হাঁটেনি ম্যানইউ। দুপক্ষের সম্মতিক্রমে রোনালদো আর ম্যানইউর মধ্যকার চুক্তিটি বাতিল হলো।

কয়েক দিন আগে ব্রিটিশ টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ক্লাব, কর্মকর্তা ও হেড কোচ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন রোনালদো। বলেন, ম্যানইউতে প্রতারণার শিকার হচ্ছেন তিনি। এমনকি হেড কোচ এরিক টেন হাগ তাকে সম্মান করেন না বলে অভিযোগ করেন। পুরো সাক্ষাৎকারে দলের হেড কোচ ছাড়া আর কারও নাম মুখে আনেননি তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ