ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপের পরের রাউন্ডে যেতে যা করতে হবে আর্জেন্টিনার
গ্রুপ-সিতে আর্জেন্টিনা ছাড়া বাকি তিন দল হলো পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরব। আর্জেন্টিনা হেরেছে সৌদির সঙ্গে। অন্যদিকে মেক্সিকো-পোল্যান্ডের ম্যাচের ফলাফল গোলশূন্য ড্র। এতে আপাততভাবে কিছুটা সুবিধা হয়েছে আর্জেন্টিনার। শেষ ষোলোর আশা এখনো ভালোভাবেই টিকে আছে আলবিসেলেস্তেদের।
মেক্সিকো ও পোল্যান্ডের পয়েন্ট ১ করে। কোনো দল জিতে গেলে পয়েন্ট হতো ৩, তারপর আরেকটি জয়েই শেষ ষোলো নিশ্চিত হতে পারত যে কোনো একটি দলের। একইভাবে সৌদি আরব আরেকটি জিতলে তাদের পয়েন্ট হবে ৬। তখন শেষ দুই ম্যাচ জিতেও হিসাব-নিকাশের মারপ্যাঁচে পড়তে হতো মেসিদের।
পোল্যান্ড ও মেক্সিকোর কেউ যদি আর একটি ড্র করে, তাহলেই তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে শেষ ষোলোতে যাওয়া। বাকি ম্যাচটি জিতলেও তাদের পয়েন্ট দাঁড়াবে ৪।
মেক্সিকো-পোল্যান্ডের মধ্যকার ড্র আর্জেন্টিনার জন্য ভালো হয়েছে। আবার এতে বিপদও হতে পারে। কারণ, কোনো দল জিতলে আরেক দল পিছিয়ে পড়ত। পরের দুই ম্যাচের একটিতে হারলেই তাদের বিদায় নিশ্চিত হতো। সব মিলিয়ে শেষ ষোলোয় উঠতে হলে আর্জেন্টিনার সামনে বাকি দুটি ম্যাচ জেতার খুব একটা বিকল্প নেই।
বাকি দুই ম্যাচের একটি জয় আর আরেকটি ড্র হলেও সম্ভাবনা থাকবে মেসির দলের। তবে সেটা নির্ভর করবে যদি-কিন্তুর ওপর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ