ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর্জেন্টিনার হারে যা বললেন মাশরাফি
কাতারের লুসাইল স্টেডিয়ামে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনাই। তবে দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের ব্যবধানে এগিয়ে যায় সৌদি আরব। ম্যাচের বাকিটা সময় আর ফিরে আসতে পারেননি লিওনেল মেসিরা।
ম্যাচের পর হতাশ মাশরাফি নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘আর্জেন্টিনাকে সমর্থন করা সব সময় ঝুঁকি, কিন্তু কিছুই করার নেই। এই দলকেই সমর্থন দিয়ে যেতে হবে।’
প্রথম ম্যাচে সৌদি আরবের মতো প্রতিপক্ষের কাছে হারে হিসাব বেশ কঠিন হয়ে উঠল আর্জেন্টিনার। রক্ষণই আর্জেন্টিনাকে ভুগিয়েছে বলে মনে করেন মাশরাফি, ‘আবার হয়তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে, এটা নতুন কিছু নয়। তবে ওদের রক্ষণের চেহারাটা আরেকবার বেরিয়ে পড়ল।’
র্যাঙ্কিংয়ের ৫১ নম্বর দল সৌদি আরবের সঙ্গে ড্রয়ের চেয়ে ‘খারাপ’ কিছু আশা করা যায় না বলেও মনে করেন মাশরাফি। দ্বিতীয় গোলের পর ম্যাচে বেশ খানিকটা সময় পেলেও আর্জেন্টিনা ফিরে আসতে পারেনি। এটিকেও এ দলের ‘প্রকৃতি’, মাশরাফি বলেছেন, ‘আর্জেন্টিনা কখনো অন্যদের মতো ফিরে আসতে পারে না, তা আরেকবার প্রমাণিত। ৫০ মিনিট হাতে পেয়েও গোল শোধ করতে পারে না, যেখানে অন্য দল এ অবস্থায় থাকলে ম্যাচ জিতত বা ড্র করত। চাপে আর্জেন্টিনা কখনোই ভালো দল না।’
মেসির এবার বিশ্বকাপ জেতার শেষ সুযোগ, আর্জেন্টাইন সমর্থকদের আশাও তাই অনেক। তবে মাশরাফি এমন হারের পর একটু বেশিই হতাশ, ‘ঠিক এ কারণেই ওদের খেলা নিয়ে কখনোই বড় কিছু আশা করিও না। মস্তিষ্কের ভেতর ঢুকে গেছে দলটা, তাই যা কিছুই হোক দলটার সাথেই আছি। শুভকামনা পরের ম্যাচের জন্য।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ