ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপের ইংল্যান্ড–ইরানের ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি
ছেড়ে যেতে চাইছিলেন। কিন্তু আজ ইংল্যান্ড-ইরানের ম্যাচে নির্ধারিত সময়ের চেয়েও ২৭ মিনিট বেশি সময় খেলা হয়েছে। ম্যাচের প্রথমার্ধে ১৪ মিনিট এবং দ্বিতীয়ার্ধে দেওয়া হয়েছে ১৩ মিনিটের যোগ করা সময়। আর তাতে যোগ হওয়া এই সময়েরই নতুন রেকর্ড দেখল বিশ্বকাপ।
ম্যাচের ৮ মিনিটের মাথায় গোলমুখে একটা ক্রস ঠেকাতে গিয়ে সতীর্থ হোসেইনি মাজিদের সঙ্গে ধাক্কা লাগে ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভন্দের। আঘাত যথেষ্ট গুরুতরই ছিল। নাকে চোট পাওয়া আঘাতটা মাথা পর্যন্ত গড়িয়ে ‘কনকাশন’–এ রূপ নেওয়ার শঙ্কা তৈরি হয়। একপর্যায়ে বেইরানভন্দ নিজেই মাঠ ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করেন ইরানের কোচ কার্লোস কুইরোজকে। তবে এর আগে মাঠে অসুস্থ বেইরানভন্দের শুশ্রূষা চলে মিনিট বিশেক। তাঁর বদলি হিসেবে পরে মাঠে নামেন হোসেইন হোসেইনি।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের ছন্দ থেমেছে হ্যারি ম্যাগুয়ারের চোট পাওয়ার কারণে। খেলার ৭০ মিনিটে মাথায় চোট পান এই ইংলিশ ডিফেন্ডার। তাঁর শুশ্রূষার জন্যও মাঠে বেশ কিছু সময় খেলা বন্ধ ছিল। দুই দফা দুই দলের ফুটবলারের বড়সড় চোটের কারণেই মূলত দুই অর্ধ মিলিয়ে মোট ২৭ মিনিট যোগ হওয়া সময়ে খেলা চালাতে বাধ্য হন রেফারি।
এতেই হয়েছে রেকর্ড। প্রথমার্ধ শেষে যে ১৪ মিনিট যোগ করা সময় দেওয়া হয়েছে, বিশ্বকাপের ইতিহাসে এটাই দীর্ঘতম প্রথমার্ধ। আর সব মিলিয়ে ২৭ মিনিট অতিরিক্ত সময় দেওয়ায় বিশ্বকাপের ইতিহাসে গ্রুপ পর্বে এটাই সবচেয়ে দীর্ঘতম ম্যাচের রেকর্ড গড়ে ফেলে। যোগ করা সময় মিলিয়ে ম্যাচে খেলা হয়েছে মোট ১১৭ মিনিট।
পেশাদার ফুটবল ম্যাচে এর চেয়েও বেশি যোগ হওয়া সময়ের রেকর্ড দেখেছে দর্শক। ইংল্যান্ডের ঘরোয়া ফুটবল লিগ কাপের (কারাবাও কাপ) ম্যাচে ২৮ মিনিট যোগ হওয়া সময় খেলা চালানোর রেকর্ড রয়েছে। ২০১৯ সালে আলবিওন ও বোর্নমাউথের মধ্যকার ম্যাচে রেফারি ২৮ মিনিট বাড়তি সময় খেলা চালিয়েছিলেন। কারণ? আলবিওনের স্টেডিয়ামে বিদ্যুৎ–বিভ্রাট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ