ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতার বিশ্বকাপ থেকে ফিফার আয় যত কোটি ডলার
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ফিফা তাদের ২০০-এর বেশি সদস্য দেশের কর্মকর্তাদের কাছে নিজেদের আয়ের এই তথ্য প্রকাশ করেছে।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের সময় (২০১৫ থেকে ২০১৮) যে পরিমাণ আয় করেছিল ফিফা, কাতার বিশ্বকাপের চার বছরের মেয়াদে (২০১৯ থেকে ২০২২) তারচেয়ে ১০০ কোটি ডলার বেশি আয় করেছে। ফলে গত চার বছরে ফিফার আয় বেড়েছে ১০ হাজার ৩৬০ কোটি টাকা।
এবারের বিশ্বকাপের শীর্ষ পর্যায়ের পৃষ্ঠপোষক হলো কাতার এনার্জি। এছাড়া কাতারের ব্যাংক কিএনবি ও টেলিকম সংস্থা ওরেদুর মতো প্রতিষ্ঠানের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের চুক্তি করে ফিফা। আর্থিক প্ল্যাটফর্ম ক্রিপ্টো ডটকমের মতো তৃতীয় পর্যায়ের পৃষ্ঠপোষকদের সঙ্গেও চুক্তি করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
কোভিড-১৯ মহামারির পরও ফিফার আয় বাড়ে প্রায় ২৫০ কোটি ডলার (২৫ হাজার ৮৯৮ কোটি টাকা)। এই অর্থ দিয়ে ২০২০ সালে মহামারির সময় সদস্য দেশগুলোকে সহায়তা করার সিদ্ধান্ত নেয় ফিফা।
এছাড়া, ২০২৩ সালের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী ফুটবল বিশ্বকাপের জন্য আলাদা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। অন্যদিকে ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপে ৩২ দলের বদলে ৪৮ দল অংশ নেবে। ফলে আগামী চার বছরের মেয়াদে (২০২৩-২০২৬) ফিফা আয় করতে পারে এক হাজার কোটি ডলার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ