ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতার বিশ্বকাপঃ একাধিক চমকে ভরপুর উদ্বোধন অনুষ্ঠান
শুরু এবং শেষ
২০ নভেম্বর রোববার শুরু হবে কাতার বিশ্বকাপের মাঠে লড়াই। বিশ্বসেরা হওয়ার জন্য ফুটবলযুদ্ধে মেতে উঠবে ৩২ দল। ২৩ দিনের মাঠের লড়াই শেষে ১৮ ডিসেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে কাতার বিশ্বকাপ ফুটবল।
বিশ্বকাপের প্রথম ম্যাচ
আল বায়েত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। ‘এ’ গ্রুপের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
উদ্বোধনী অনুষ্ঠান কখন
কাতার-ইকুয়েডর ম্যাচের দুই ঘণ্টা আগে বাংলাদেশ সময় রাত ৮টায়।
উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে
ষাট হাজার ধারণক্ষমতাসম্পন্ন আল বায়েত স্টেডিয়ামে যথারীতি শীর্ষস্থানীয় শিল্পী এবং সংগীতজ্ঞদের পারফরম্যান্স দিয়ে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। বলিউড তারকা নোরা ফাতেহি এবং আমেরিকান গায়ক লিল বেবির পারফরম্যান্সও থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে। কাতার বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন লিল ববি। মানাল ও রেহমার সঙ্গে অফিসিয়াল গানটিতে নৃত্য পরিবেশন করবেন নোরা ফাতেহি। অন্য বিখ্যাত শিল্পীদের মধ্যে থাকছে জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড বিটিএসের সংগীত পরিবেশন। তবে কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা এবং নাইজেরিয়ান শিল্পী কিজ ড্যানিয়েলকে নিশ্চিত করা যায়নি এখনো। এ ছাড়া স্থানীয় নৃত্যশিল্পীরাও আল বায়েত স্টেডিয়ামে পারফর্ম করার সুযোগ পেতে পারেন।
লা’ইব অফিসিয়াল মাসকট প্রদর্শন করা হবে টুর্নামেন্টের অফিসিয়াল মাসকট লা’ইব। আরবি এই শব্দটির অর্থ সুপার স্কিলড প্লেয়ার বা অতিদক্ষ খেলোয়াড়। আতশবাজির ঝলকানিতে শেষ হবে ৪৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান। এরপর ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়বেন কাতার ও ইকুয়েডরের ফুটবলাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ