ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাঁস হল মেসির বিশ্বকাপ খেলা নিয়ে আঁতকে ওঠার মতো তথ্য
মধ্যেই ভয়ঙ্কর খবর ধেয়ে এল আর্জেন্টিনা শিবির থেকে। স্প্যানিশ প্রচারমাধ্যম মার্কা-র তরফে জানানো হয়েছে, মেসি দলের অনুশীলনে একা একা প্র্যাকটিস করছেন। এতেই মহাতারকার চোটের জল্পনা প্রবল হয়েছে।
মার্কা-র প্রতিবেদন অনুযায়ী, “শুক্রবার মেসি অনুশীলন করেননি। দলের সঙ্গে মাঠে নামেননি। তবে অনুশীলনের ঠিক ১০ মিনিট আগে মেসি মাঠে নামেন। তা-ও একা একা।” ভয়ঙ্কর এমন প্রতিবেদনের বার্তাতে মেসির চোট নিয়ে বেনজির গুঞ্জন ছড়িয়েছে।
মঙ্গলবার কাতারে পা রাখার পরে বৃহস্পতিবার মেসিরা ওয়ার্ম আপ ম্যাচ খেলেন আরব আমিরশাহির বিপক্ষে। সেই ম্যাচে নব্বই মিনিটই মাঠে ছিলেন সুপারস্টার। এই নিয়ে কেরিয়ারের পঞ্চম বিশ্বকাপে নামতে চলেছেন কিংবদন্তি। ২০১৪-য় অল্পের জন্য বিশ্বকাপ জেতা হয়নি। এবার সেই আক্ষেপ পূরণ করলেই ম্যারাডোনার সঙ্গে একাসনে বসিয়ে দেওয়া হবে এলএমটেন-কে।
আর্জেন্টিনা পুরোপুরি মেসি-নির্ভর। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, “ও এবার বিশ্বকাপ উপভোগ করতে এসেছে। দলের সতীর্থ হোক বা অনুশীলনে মেসি পুরো প্রসেসটাই উপভোগ করছেন।”
কোপা জয়ী আর্জেন্টিনা দল এবার কাতারে এসেছে দেশের অন্যতম সেরা মিডফিল্ডার জিওভান্নি লো সেলসোকে ছাড়াই। চোটের জন্য এবার কাতারে আসতে পারেননি তিনি। তবে আর্জেন্টিনার মাঝমাঠে ভরসা জোগাতে রয়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্র মার্টিনেজ, লিয়েন্দ্র পারেদেস-দের মত তারকা। এবং অপফ্রন্টে মেসির সঙ্গেই থাকবেন চিরতরুণ এঞ্জেল ডি মারিয়া।
এমনিতেই এবার বিশ্বকাপে একাধিক তারকা খেলতে পারছেন না চোটের কারণে। সাদিও মানে, করিম বেনজিমারা ছিটকে গিয়েছেন বিশ্বকাপ থেকে। তাই মেসির একা একা অনুশীলন করাতেই সিঁদুরে মেঘ দেখছেন সমর্থকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ