ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতার বিশ্বকাপঃ "ফাইনাল খেলবে আর্জেন্টিনা"-ব্রাজিলিয়ান জ্যোতিষী
অ্যাথোস সালোমি একজন ব্রাজিলিয়ান। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী কাতার বিশ্বকাপে নেইমারদের চ্যাম্পিয়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এক দশকের বেশি সময় ধরে অ্যাথোসের বেশ কিছু ভবিষ্যদ্বাণী মিলে গেছে। এ কারণে তার কথা অনেকেই বিশ্বাস করেন।
অ্যাথোস বলেছেন, ‘এবার ব্রাজিলের কোনো সম্ভাবনা দেখছি না। হয়তো ফাইনালে উঠবে; কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবে না।’ তবে এর আগে ২০১১ সালে তিনি একবার বলেছিলেন ২০২২ সালে ষড়ভুজের মধ্যে সেরা হবে ব্রাজিল। তার এই ষড়ভুজকে ছয় মহাদেশ হিসাবে ব্যাখ্যা করেন অনেকে। সে প্রসঙ্গে অ্যাথোস বলেন, ‘আমি কখনও কাতারের কথা বলিনি।’
ব্রাজিলের এই ভবিষ্যদ্বক্তার কথা অনুযায়ী, কাতার বিশ্বকাপের ফাইনালে যেতে পারে পাঁচটি দল। দলগুলি হল আর্জেন্টিনা, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স এবং ইংল্যান্ড। যদিও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা তার নিজের দেশের নেই বলে জানিয়েছেন অ্যাথোস।
তাহলে কারা খেলবে ফাইনাল? ব্রাজিলের জনপ্রিয় এই জ্যোতিষি বলেন, ‘ট্যাঙ্গোর দেশ এবং মধ্য ইউরোপের একটি দেশ মুখোমুখি হবে ফাইনালে।’
তারা কারা? অ্যাথোসের বক্তব্য অনুযায়ী, ১৮ ডিসেম্বরের ফাইনালের দু’দল হল আর্জেন্টিনা এবং ফ্রান্স। কাতার বিশ্বকাপ শুরুর আগের দিন অ্যাথোস অবশ্য চ্যাম্পিয়ন দলের নাম বলেননি।
অ্যাথোসকে ডাকা হয় ‘দ্য লিভিং নস্ত্রাদামুস’ বলে। গত কয়েক বছরে তার কয়েকটি বড় ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় ফুটবলপ্রেমীদের একাংশ ধরে নিয়েছেন এবার বিশ্বকাপ উঠবে লিওনেল মেসির হাতেই। অ্যাথোস মানুষের কৌতুহল বাড়িয়ে বলেছেন, ‘আশা এবং প্রার্থনা করুন, যাতে কোনও দুর্ঘটনা না ঘটে। আকাশ থেকে যেন বিমান ভেঙে না পড়ে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ