ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপ মিশন শুরু আজঃ জেনে নিন উদ্বোধনী ম্যাচসহ উদ্বোধনী অনুষ্ঠানের সকল সময় সুচি
তাই এই বিশ্বকাপকে রাঙিয়ে রাখতে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানেরই পরিকল্পনা আয়োজকদের। বাংলাদেশ সময় রাত ৮টায় পর্দা উঠবে বিশ্বকাপের। গাজী টিভি, টি স্পোর্টস ও টফি লাইভ অ্যাপে সরাসরি সম্প্রচার করা হবে এই অনুষ্ঠান।
উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে স্বাগতিক কাতার এবং ইকুয়েডর। তার আগে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, বলিউড তারকা নোরা ফাতেহি, আমেরিকান ব্যান্ড ‘ব্ল্যাক আইড পিস’, রবি উইলিয়ামসদের এই মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে।
তবে সবার চোখ থাকবে দক্ষিণ কোরিয়ান জনপ্রিয় ব্যান্ড ‘বিটিএস’-এর গায়ক জং কুকের দিকে। বিশ্বজুড়েই তার অগণিত ভক্ত রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জং কুককে দেখার জন্য তাই মুখিয়ে রয়েছেন সবাই।
৬০ হাজার দর্শক ধারণ সক্ষম আল বাইত স্টেডিয়ামে হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। কাতারের রাজধানী দোহা থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত স্টেডিয়ামটি।
এই অনুষ্ঠানে পারফর্ম করবেন ব্রিটিশ সঙ্গীতশিল্পী দুয়া লিপা, এমন খবরও প্রকাশ হয়েছিলো বিভিন্ন গণমাধ্যমে। তবে ২৭ বছর বয়সী গায়িকা সাফ জানিয়ে দিয়েছেন, কাতার মানবাধিকার রক্ষায় দেওয়া তাদের সব অঙ্গীকার পূরণ করলেই কেবল সেখানে যাবেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ