ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো, বিশ্বকাপ শেষ বেনজেমার
গত সোমবার ফ্রান্সের অনুশীলন শুরু হয়েছে। বেনজেমা যোগ দিয়েছেন গতকাল শনিবার। ফরাসি কোচ দিদিয়ের দেশমের আশা ছিল, শেষ পর্যন্ত ফিটনেস পরীক্ষায় উৎড়ে যাবেন দলের সেরা তারকা। কিন্তু সেটা আর হলো না। অনুশীলনের পরই জানা গেলো, বিশ্বকাপ খেলতে পারবেন না বেনজেমা।
৩৪ বছর বয়সী এই স্ট্রাইকারকে হারানো ফ্রান্সের জন্য অনেক বড় ধাক্কা। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সেরা ফর্মে ছিলেন বেনজেমা। লা লিগা (২৭) এবং চ্যাম্পিয়ন্স লিগে (১৫) তিনিই সর্বোচ্চ গোলদাতা ছিলেন।
ইনজুরির কারণে এমনিতেই তিন সেরা তারকাকে হারিয়ে ফেলেছে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। গত বিশ্বকাপজয়ী তারকা পল পগবা, এনগোলা কন্তে এবং প্রেসনেল কিমপেম্বে- এই তিনজনই যেতে পারেননি কাতারে।
নানা ঝামেলার কারণে গত বিশ্বকাপজয়ী দলটির অংশ হতে পারেননি বেনজেমা। তবে এবার তিনি ছিলেন দলের এক নম্বর স্ট্রাইকার। কিন্তু মাসলের চোট শেষ করে দিলো সব।
গত বুধবার প্রথম ওপেন ডোর অনুশীলনে দেখা গেছে রাফায়েল ভারানের সঙ্গে বেশ কিছুক্ষণ ওয়ার্মআপ করতে দেখা যায় বেনজেমাকে। তবে বৃহস্পতিবার চলে যান ক্লোজ ডোর অনুশীলনে। এরপরই এলো দুঃসংবাদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ