ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

নেট দুনিয়ায় ভাইরালঃ মুখোমুখি মেসি ও রোনালদো

২০২২ নভেম্বর ২০ ১০:৫৭:৪৭

নেট দুনিয়ায় ভাইরালঃ মুখোমুখি মেসি ও রোনালদো

মূলত মেসি-রোনালদোকে মডেল বানিয়ে এই ছবিটি তুলেছেন বিখ্যাত আমেরিকান ফটোগ্রাফার এনি লেভিবোতজ। যার এমন কাজ নতুন নয়। এর আগে পেলে-ম্যারাডোনা-জিনেদিন জিদানকে একসঙ্গে করে বিজ্ঞাপন বানিয়ে চমকে দিয়েছিলেন।

ছবিতে দেখা যাচ্ছে মেসি ও রোনালদো মুখোমুখি বসে আছেন। রোনালদোর হাত মাথায় এবং মেসির হাত গালে। দুজনেই চিন্তামগ্ন, দাবা খেলছেন। তবে খেলাটা কোনও দাবার বোর্ডে হচ্ছে না, হচ্ছে দাবার বোর্ডের ডিজাইনে বানানো একটি স্যুটকেসের ওপর। ছবি দেখে মনে হচ্ছে, দুজনেই গভীরভাবে পরবর্তী চাল ভাবছেন।

আসলে এটা বিখ্যাত ফরাসি ফ্যাশন হাউজ লুই ভিতোঁর বিজ্ঞাপনী প্রচারণার জন্য তোলা ছবি। লুই ভিতোঁ মূলত তাদের চামড়ার তৈরি ব্যাগ, জুতো, অলঙ্কার ও অন্যান্য সামগ্রীর জন্য বিশ্বজুড়ে খ্যাত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ