ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতার বিশ্বকাপঃ ম্যাচ পাতানোর অভিযোগে যা বললেন কাতার কোচ
তবে কাতার কোচ ফেলিক্স সানচেজ এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বরং ইন্টারনেটের অপব্যবহার নিয়ে সতর্ক করেছেন সবাইকে। তার দল এসব গুঞ্জন আর অভিযোগে ভেঙে পড়বে না, বিশ্বাস তার।
এশিয়ান চ্যাম্পিয়ন কাতার এবার স্বাগতিক হিসেবে বিশ্বকাপ খেলছে। 'এ' গ্রুপে তাদের সঙ্গে রয়েছে সেনেগাল, নেদারল্যান্ডস আর ইকুয়েডর। তিনটি দলই শক্তিমত্তায় এগিয়ে কাতারের থেকে। ইকুয়েডরের বিপক্ষে খেলে জিতলেও তাই সন্দেহের তীর ছুটে যাবেই।
কাতার কোচ তাই অস্বস্তিতে। তিনি জানালেন, বিশ্বকাপের জন্য ধীরে ধীরে অনেক বছর ধরেই তারা নিজেদের তৈরি করেছেন। ইন্টারনেটে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে তাই মাথা ঘামাতে চান না।
তিনি বলেন, ‘আমার মনে হয় এখানে অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে। ইন্টারনেট একটি দুর্দান্ত যন্ত্র। তবে আমার মনে হয়, এটা একইসঙ্গে ভীষণ ভয়ংকরও। আমরা বহু বছর ধরে নিজেদের প্রস্তুত করছি, অনুশীলন করছি। আমরা একসঙ্গে খুবই শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। সমালোচনা করে কেউ আমাদের টলাতে পারবে না।’
কাতার কোচ যোগ করেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত এবং প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছি ভেবে খুশি। আমরা আমাদের প্রস্তুতির দিকেই নজর দিচ্ছি। আবেগকে নিয়ন্ত্রণ করছি, অন্য কোনো কিছু নিয়ে ভাবছি না। আমার মনে হয় একজন ফুটবলার হিসেবে এসবকে পেছনে ফেলার সবচেয়ে ভালো উপায়, কী কথা হচ্ছে সেসব এড়িয়ে যাওয়া।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ