ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজঃ অবসরের ইঙ্গিত দিলেন মেসি
আগামী মঙ্গলবার (২২ নভেম্বর) সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার মিশন শুরু করবে আর্জেন্টিনা। মেসির শেষ বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতবে কি না, তা নিয়ে সমর্থকদের মাঝে চলছে নানা জল্পনা। তবে সবারই জানা, নিজের পঞ্চম বিশ্বকাপে সেরাটা দিয়েই খেলবেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
কাতার বিশ্বকাপই হবে মেসির শেষ বিশ্বকাপ, তা মেসি আগে জানালেও এবার জানালেন নতুন তথ্য। এক সাক্ষাৎকারে ফুটবলকেই বিদায় জানানোর আভাস দিয়েছেন মেসি।
সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি ফুটবল ভালোবাসি, ফুটবল খেলতে ভালোবাসি। ফুটবল আমি উপভোগ করি। সারা জীবন ধরে আমি ফুটবল খেলে এসেছি। আমি বিশ্বাস করি, এর পর আমি যা করব, তার সঙ্গে তুলনাও শুরু হবে। যদিও পরবর্তী সময়ে আমি জানি না কী করব। আর খুব বেশি খেলব বলে আমি মনে করি না।’
দীর্ঘ ৩৬ বছর আগে বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর অনেক আশা জাগিয়েও শিরোপার দেখা পায়নি তারা। ২০১৪ সালে খুব কাছে গিয়েও রানার্সআপ হয়ে খালি হাতে ফিরতে হয়েছিল নীল-সাদা জার্সিধারীদের। তবে এবার সেই আক্ষেপ ঘোচাতে চায় মেসির দল।
যদিও বিশ্বকাপের আগে নিজেদের ফেবারিট মানেন না মেসি। তার চোখে এবারের বিশ্বকাপে ফেবারিট ব্রাজিল ও ফ্রান্স। তবে স্রষ্টার লিখনে বিশ্বকাপটা আর্জেন্টিনার হোক, সেটাই যে মেসির চাওয়া, তা বলাই বাহুল্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ