ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতারকে বিশ্বকাপ আয়োজন করতে দিয়ে বিরাট ক্ষতির আশঙ্কায় ফিফা
এতেই ক্ষিপ্ত হয়েছে বাডওয়াইজের। দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, ফিফার সঙ্গে আলোচনা চালাচ্ছে বিয়ার কোম্পানিটি। শুক্রবারই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিশ্বকাপের আয়োজক কাতারি কমিটি আটটা ভেন্যুতেই যে বিয়ার পান নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে, তা একপর্যায়ে পাকা।
কাতারকে ২০০৯-এ ফিফার তরফে বিশ্বকাপ আয়োজনে ছাড়পত্র দেওয়ার অন্যতম শর্তই ছিল ফিফার সঙ্গে সহযোগী সংস্থাগুলির ব্যবসায়িক চুক্তিকে মান্যতা দেওয়া হবে। ২০২২ বিশ্বকাপের কথা মাথায় রেখে বাডওয়েইজারও ফিফার সঙ্গে ১২ বছর আগে দীর্ঘমেয়াদি চুক্তিতে আবদ্ধ হয়েছিল।
গত শনিবার বিশ্বকাপে বল গড়ানোর মাত্র আট দিন আগে সেই চুক্তিতে অদলবদল আনা হয়। বাডওয়েইজারের বিজ্ঞাপনী কাট আউট কম দৃশ্যমান স্থানে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়।
কাতারে এমনিতে প্রকাশ্যে মদ্যপান জেল-জরিমানা যোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়। তবে কাতারের আয়োজক কমিটির পক্ষ থেকে আগে আশ্বস্ত করে জানানো হয়, টুর্নামেন্ট চলাকালীন এই নিয়মে ছাড় দেওয়া হবে। তবে যদি কেউ মদ্যপ অবস্থায় হাঙ্গামা করে সেক্ষেত্রে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। কাতারে মদ্যপান করার নূন্যতম বয়সসীমা ২১ বছর। পানীয় বিক্রি করার আগে রীতিমত ফটো আইডি দিয়ে বয়স প্রমাণ করতে হয় বিক্রেতার কাছে।
লবিশ্বকাপের মদ্যপান সংক্রান্ত নিয়মে বলা হয়েছিল, কর্পোরেট অতিথিদের জন্য স্টেডিয়ামের রেস্তোরাঁ, লাউঞ্জে বিয়ার, ওয়াইন, শ্যাম্পেন পরিবেশন করা হবে। তবে হঠাৎ করেই আয়োজকদের আপত্তিতে ঘোর সমস্যায় ফিফা। বিয়ার পানে শেষমেশ নিষেধাজ্ঞা জারি হলে বাডওয়েইজারের সঙ্গে বিজ্ঞাপনী চুক্তির শর্ত লঙ্ঘিত হবে ফিফার। সেক্ষেত্রে কড়া আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে ফিফাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ