ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাইনালের ম্যাচ নিয়ে ফুটবল বিশ্বকাপে নতুন বিতর্কে বিত্তশালী কাতার
রাশিয়া বিশ্বকাপের থেকে গড়ে ৪০ শতাংশ বেশি এ বারের বিশ্বকাপ ফুটবলের টিকিটের দাম। ফাইনালের টিকিট কিনতে ফুটবলপ্রেমীদের ঘটি-বাটি বিক্রি করার উপক্রম। ফাইনালের টিকিটের দাম গড়ে ৬৮৪ পাউন্ড বা ৬৬ হাজার টাকার বেশি। ২০১৮ সালের ফাইনালের টিকিটের গড় দামের থেকে যা ৫৯ শতাংশ বেশি। রাশিয়া বিশ্বকাপে টিকিটের গড় দাম ছিল ২১৪ পাউন্ড বা প্রায় ২১ হাজার টাকা। এ বার তা বেড়ে হয়েছে ২৮৬ পাউন্ড বা প্রায় ২৮ হাজার টাকা। গত ২০ বছরে কোনও বিশ্বকাপের টিকিটের গড় দাম এত বেশি ছিল না।
আয়োজক কমিটিক এক কর্তা বলেছেন, ‘‘কাতার বিশ্বকাপই এখনও পর্যন্ত সব থেকে ব্যয়বহুল বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য ছ’টি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। সংস্কার করা হয়েছে আরও দু’টি স্টেডিয়াম। আটটি স্টেডিয়ামের জন্যই শুধু খরচ করা হয়েছে ৩ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় সাড়ে ২৪ হাজার কোটি টাকা)। রাজধানী দোহার অন্যান্য পরিকাঠামো গড়ে তুলতেও বিপুল অর্থ খরচ করা হয়েছে। তার মধ্যে রয়েছে রাস্তা, বিমানবন্দরও।’’
কাতার বিশ্বকাপের টিকিটের চড়া মূল্য নিয়ে বিতর্ক তৈরি হলেও ফিফার তরফে তেমন কিছু বলা হয়নি। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা শুধু জানিয়েছে, বিশ্বকাপের ৩০ লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
২০০৬ জার্মানি বিশ্বকাপের টিকিটের দাম নিয়েও প্রশ্ন উঠেছিল। সে বারও বলা হয়েছিল, গত ২০ বছরের বিশ্বকাপগুলির মধ্যে জার্মানি বিশ্বকাপের টিকিটের গড় দাম সর্বোচ্চ। কাতার ছাপিয়ে গিয়েছে জার্মানিকেও। উল্লেখ্য, ২০০৬ বিশ্বকাপের টিকিটের গড় দাম ছিল ১০০ পাউন্ড বা প্রায় ৯৭০০ টাকা। সে বার ফাইনাল ম্যাচের টিকিটের গড় দাম ছিল ২২১ পাউন্ড বা প্রায় সাড়ে ২১ হাজার টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ