ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রোনালদোকে ছাড়াই শেষ হল নাইজেরিয়া-পর্তুগালের ম্যাচ, জেনে নিন ফলাফল
লিসবনে অনুষ্ঠিত এই ম্যাচে জোড়া গোল করেছেন ম্যানসিটি তারকা ব্রুনো ফার্নান্দেজ। বাকি দুই গোল করেছেন হোয়াও মারিও এবং অভিষিক্ত গনকালো রামোস।
বৃহস্পতিবার রাতে এই জয়ের স্মৃতি নিয়ে আজই (শুক্রবার) দোহার উদ্দেশ্যে বিমানে উঠবেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা। নাইজেরিয়ার বিপক্ষে রোনালদোর অনুপস্থিতিতে পর্তুগিজ দলটিকে নেতৃত্ব দেন ব্রুনো ফার্নান্দেজই।
প্রস্তুতি ম্যাচে পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস একটি চমক দেখান। ডিফেন্ডার পেপের পরিবর্তে মাঠে নামান ১৯ বছর বয়সী বেনফিকা ডিফেন্ডার আন্তোনিও সিলভাকে।
লিসবনের অ্যালভালেড স্টেডিয়ামের পুরো গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। কোনো টিকিটই বাকি ছিল না খেলা দেখার জন্য। পুরো প্যাকড স্টেডিয়ামকে খেলার ৯ মিনিটের মাথায় আনন্দে ভাসান ব্রুনো ফার্নান্দেজ।
হোয়াও ফেলিক্সের কাছ থেকে বল পেয়ে দিয়েগো দালত সেটি এগিয়ে দেন ফার্নান্দেজের কাছে। সুযোগটা কাজে লাগাতে মোটেও বিলম্ব করেননি ব্রুনো। ১-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল।
খেলার ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ব্রুনো ফার্নান্দেজই। এবার তিনি গোল করেন পেনাল্টি থেকে। বার্নার্ডো সিলভার শট বক্সের মধ্যে হাত দিয়ে ঠেকান নাইজেরিয়ান ডিফেন্ডার ওসাই স্যামুয়েল।
ম্যাচের শেষ অংশে গিয়ে বাকি দুই গোল করে পর্তুগাল। ৮২তম মিনিটে গনকালো রামোস এবং ৮৪তম মিনিটে হোয়াও মারিও গোল দুটি করেন।
বড় জয়ের পরও পুরোপুরি সন্তুষ্ট নন কোচ ফার্নান্দো সান্তোস। তার মতে আরও ভালো হতে পারতো। তিনি বলেন, ‘পারফেকশন ছিল না বটে, কিংবা এটাকে ভালোভাবে শেষ করেও আসা যায়নি হয়তো। তবে আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। প্রতিটি লেভেলেই আমরা প্রভাব বিস্তার করে খেলেছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ