ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আকাশ ছোয়া মূল্যে বিক্রি হল ম্যারাদোনার সেই ‘হ্যান্ড অব গড’ বল

২০২২ নভেম্বর ১৭ ১৭:১৪:৪৫

আকাশ ছোয়া মূল্যে বিক্রি হল ম্যারাদোনার সেই ‘হ্যান্ড অব গড’ বল

বলটি এতদিন ধরে নিজের কাছে সংরক্ষণে রেখেছিলেন সেই ম্যাচের তিউনিসিয়ান রেফারি আল বিন নাসের। কাতার বিশ্বকাপের আগে নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে ম্যারাদোর 'হ্যান্ড অব গড' গোলের সেই বল। স্পানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, ২.৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে বলটি। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ২৫ কোটি টাকা।

"আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের একটি অংশ এই বলটি। বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়ার এটাই সেরা সময়। আমি নিশ্চিত, যিনি এই বল কিনছেন, তিনি তা কোনো না কোনোভাবে মানুষকে দেখতে দেবেন।"-আল বিন নাসের, তিউনিসিয়ান রেফারি

এর আগে নিলামে উঠে ম্যাচটিতে ম্যারাদোনা পরিহিত জার্সিটি। সেটি ৯.৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ