ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
"বিশ্বকাপ নয়, বাবা-মাকে বস্তি থেকে বের করার স্বপ্ন নিয়েই ফুটবল খেলছি"
ব্রাজিলিয়ানদের স্বপ্নের কথা জিজ্ঞেস করলে শতকরা নব্বই ভাগ মানুষ বলবে বিশ্বকাপ জিততে চাই, সেখানে এই ব্রাজিলিয়ান উইঙ্গারের স্বপ্ন ছিল বাবা-মাকে বস্তি থেকে বের করা। শৈশব বয়সটা বস্তিতেই কাটিয়েছেন এই তরুণ তারকা।
সাও পাওলোর ওসাসকোর এক বস্তিতে জন্ম হয়েছিল এন্তনির। এই ফুটবলারের শৈশবটাও কেটেছে বস্তিতে। বাবা-মার হাহাকার চোখের সামনেই দেখতে পান তিনি।
সম্প্রতি প্লেয়ার্স ট্রিবিউনকে দেয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান উইঙ্গার এন্তনি বলেন, মিডিয়া প্রায়ই জানতে চায় আমার স্বপ্নের কথা। বিশ্বকাপ? চ্যাম্পিয়নস লিগ? ব্যালন ডি’অর? এগুলো আমার স্বপ্ন নয়। আমার স্বপ্ন ছিল বাবা-মাকে বস্তি থেকে বের করে নিয়ে আসা। আর কোনো প্ল্যান বি ছিল না। হয় এটা করতে হতো না হয় মৃত্যু।
এন্তনি আরও বলেন, মানুষ হিসেবে যদি আমাকে বুঝতে চান, তাহলে অবশ্যই আমি কোথা থেকে এসেছি, তা বুঝতে হবে। জানতে হবে আমার ইতিহাস ও শিকড়।
কাতার বিশ্বকাপে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পর এন্তনির নাম বলা মাত্রই আনন্দ অশ্রু ঝড়ে পড়ে চোখ থেকে। দলে সুযোগ মিলবে এটা প্রায়ই নিশ্চিত এরপরেও প্রথমবারের মতো বিশ্ব মঞ্চে ডাক পাওয়া এন্তনির উল্লাসটা একটু বেশিই। ব্রাজিলিয়ান এই উইঙ্গারের প্রতিভা নিয়ে কারও সন্দেহ ছিল না। ডাচ ক্লাবে থাকতেই ডান প্রান্তে বিদ্যুৎগতিতে ছুটতেন আন্তনি, ম্যানইউতে এসেও দুর্বার এন্তনি।
উল্লেখ্য, শুক্রবার (২৫ নভেম্বর) সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। জি গ্রুপের বাকি দুই দল সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ