ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতার বিশ্বকাপঃ ব্রাজিলের সামনে বড় বাঁধা হতে পারে যে সব দল
বাংলাদেশের প্রসঙ্গে বলা হলে বলতে হবে ফুটবল বিশ্বকাপ এলেই দুই ভাগে বিভক্ত হয়ে যায় সারা দেশ। এক ভাগ ব্রাজিল এবং আরেক ভাগ আর্জেন্টিনা। এই দুই দলের, একদল বিশ্বকাপ নিলেই যেন আনন্দে ভাসবে সারা দেশ। এবারের বিশ্বকাপে বেশ ভালো সম্ভাবনাই রয়েছে ব্রাজিলের। তবে বিগত বিশ্বকাপের ভুল এবার নিশ্চয়ই করতে চাইবেন না ব্রাজিলিয়ানরা।
বিগতবার বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিলের কোচ বলেছিলেন, আমরা সাতটি ম্যাচেই ভালো পারফর্ম করতে চাই। অর্থাৎ বিশ্বকাপ শুরুর আগেই তার দল ফাইনাল খেলবে এমনটি ধরে নিয়েছিলেন ব্রাজিলিয়ান কোচ। তবে সেই আসরে কোয়ার্টার ফাইনালও অতিক্রম করতে পারেনি ব্রাজিলিয়ানরা। তাই নিশ্চয়ই এবার ম্যাচ বাই ম্যাচ এগোতে চাইবে ব্রাজিল।
গ্রুপ জিতে অবস্থান করছে ব্রাজিল। গ্রুপে ব্রাজিলের তিন প্রতিপক্ষ সার্বিয়া,সুইজারল্যান্ড এবং ক্যামেরুন। ২৫ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে ব্রাজিল। গ্রুপে ব্রাজিলই নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী দল। গ্রুপের অন্যান্য দলগুলোর চেয়ে যোজন ব্যবধানে গিয়ে নেইমার বাহিনী।
তবে গ্রুপ জিতে ক্যামেরুনের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে ব্রাজিলিয়ানরা। সাম্প্রতিক সময়ে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলছে ক্যামেরুন। ক্যামেরুনের এই নতুন প্রজন্মের ফুটবলাররা বেশ সাহসী এবং ভয়ডরহীন ফুটবল খেলতে পছন্দ করেন। এছাড়াও ছোট দল হিসেবে বিশ্বকাপে ক্যামেরুনের পারফরমেন্স বেশ দুর্দান্ত।
ট্রফিতেই চোখ থাকবে নেইমার বাহিনীর। তবে প্রতিটি ম্যাচ কেই সমান গুরুত্ব দিয়ে ম্যাচ বাই ম্যাচ আগানোটাই হবে বুদ্ধিমানের কাজ। সেইক্ষেত্রে গ্রুপ পর্বে ক্যামেরুনকে নিশ্চয়ই হালকা ভাবে নেবে না ব্রাজিল। দুইদলের মধ্যে সেরা ফুটবলটাই হোক এমনটাই প্রত্যাশা করবে ফুটবল সমর্থকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ