ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিজেদের লক্ষ্যের কথা জানালেন আর্জেন্টিনার কোচ
বিশ্বকাপে অংশ নিতে কাতারে যাওয়ার আগে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন করছে আর্জেন্টিনা দল। আজ বুধবার (১৬ নভেম্বর) স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবেন মেসি-ডি মারিয়ারা। এরপর কাতারের উদ্দেশে উড়াল দেবে আলবেলিস্তেরা।
তবে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, ‘আমরা কোন প্রতিশ্রুতি দিচ্ছি না, কারণ এটা ফুটবল, অননুমেয়। এই সুন্দর খেলায় মাঝে মাঝে এমন নিষ্ঠুর কিছু হয়ে যায় যে প্রতিশ্রুতি দেয়া যায় না। আমাদের একটা ধরণ আছে সেটা জারি রাখতে চাই। এরপর প্রতিপক্ষ, ভাগ্য অনেক কিছু সঙ্গে থাকতে হয় বিশ্বকাপের জন্য।’
২০০২ সালে এশিয়ার দেশ কোরিয়া-জাপান বিশ্বকাপেও দুর্দান্ত দল নিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সুইডেন ও ইংল্যান্ডের পেছনে থেকে পেরুতে পারেনি গ্রুপ পর্বের ধাপ। আর্জেন্টিনার কোচ সেই স্মৃতিকে টেনে নিয়ে সতর্ক পথে হাঁটতে চান।
স্কোলানি বলেন, ‘২০০২ বিশ্বকাপে আর্জেন্টিনা প্রতিপক্ষের চেয়ে অনেক ভাল খেলেও বাদ পড়েছিল (গ্রুপ পর্ব থেকে)। মানুষ বুঝতে পারছিল এভাবে বাদ পড়া তারা ডিজার্ভ করে না। কিন্তু ফুটবলে এরকম অনেক কিছুই হয়ে যায়। আমরা সেরাটা দিব, এরপরও অনেক কিছু তো ঘটে যায়।’
সবশেষ ২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল আর্জেন্টিনা। গতবছর কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়ে দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা কাটায় দলটি। পরে ফাইনালিসিমায় ইতালিকেও পরাজিত করেছে মেসিরা। ফলে ভক্ত সমর্থকদের আর্জেন্টিনাকে নিয়ে আশা কয়েকগুণ বেড়েছে।
তবে স্কালোনি সেসব ভাবছেন না, ‘আমরা কোন চাপে নেই। আমরা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছি, এর অর্থ সবাই জানে। তবু সব কিছুর বাইরে এটা কেবল একটি খেলাই। আমরা বিশ্বাস করি মাঠে গিয়ে নিজেদের কাজগুলো করতে হবে। এরপর অনেক কিছু হবে।’
উল্লেখ্য, কাতার বিশ্বকাপে সি গ্রুপে রয়েছে আলবেলিস্তেরা। যেখানে তাদের প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ড। আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মেসির দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ