ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজ মাঠে নামছে আর্জেন্টিনা, জেনে নিন সময় ও প্রতিপক্ষ
অবাক হলেও সত্য যে আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে এবার খেলতে এসেছেন পঞ্চম বিশ্বকাপ, যা মর্যাদার এই মঞ্চে তাঁর শেষ আসরও। শেষটা কি রাঙিয়ে যেতে পারবেন বর্তমান সময়ের খুদে ফুটবল জাদুকর মেসি? কাতারে যাওয়ার আগে আজ শেষ প্রস্তুতি ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হওয়ার আগে এই ফুটবল জাদুকর জানালেন, ‘আমরা লড়াই করব (শিরোপা জিততে)। কিন্তু ফেভারিট উপাধির ফাঁদে পা দিয়ে বিশ্বাস করতে পারি না যে ফেভারিট হওয়ায় এমনিতেই বিশ্বকাপ জিতে যাব। আমাদের বাস্তববাদী হতে হবে আর ম্যাচ ধরে ধরে এগিয়ে যেতে হবে। ’
২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা। এর প্রস্তুতিটা মধ্যপ্রাচ্যের আরেক দল আরব আমিরাতের বিপক্ষে নিচ্ছেন মেসিরা। আজ বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ম্যাচটা নিয়ে দর্শকদের আগ্রহের পারদ আকাশ ছুঁয়েছে রীতিমতো। বিক্রি শুরুর ২৪ ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে সব টিকিট।
এ ধরনের ম্যাচে খেলোয়াড়দের ইনজুরির শঙ্কাও থাকে। এ জন্য আরব আমিরাতের কোচ রোদোলফো আরুবারেনা সতর্ক করে দিয়েছেন খেলোয়াড়দের। রোদোলফোর জন্ম আর্জেন্টিনাতেই। এ জন্য মেসিদের জন্য তাঁর আবেগও বেশি, ‘আমি ফুটবলারদের বলে দিয়েছি ম্যাচে যেন মেসিকে কড়া ট্যাকল করা না হয়। সবচেয়ে ভালো হয়, ওকে যদি ছোঁয়াই না হয়। বলতে পারেন, এটা আমার জন্মভূমির প্রতি দুর্বলতা। মেসি ওর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছে। আমি চাই না প্রীতি ম্যাচ খেলতে গিয়ে ও ইনজুরিতে পড়ুক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ