ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতারেও কি ঘটবে সেই পূর্বের ইতিহাস
আর্জেন্টিনার দল নিয়ে একটু বেশি উন্মাদনা থাকে। থাকবেই বা না কেন, নাম যখন ব্রাজিল-আর্জেন্টিনা তখন তো সাপোর্ট একটু বেশিই থাকে। কারণ, ফুটবলে এই দুই দেশ থেকেই উঠে এসেছে অসংখ্য কিংবদন্তি ফুটবলার। অন্য দলেও তারকা ফুটবলার রয়েছে, তবে তাদেরকে নিয়ে এত আলোচনা হতে দেখা যায় না।
পৃথিবীর সব দেশের মতো বাংলাদেশের মানুষও ফুটবলে আসক্ত। দেশের বেশির ভাগ মানুষ ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থন করে। যদিও তরুণ প্রজন্ম লাতিনদের বিশ্বকাপ নেওয়া দেখেনি, তবুও তাদেরকে সাপোর্ট করতেই হবে। কারণ, এই দুই দলে রয়েছে বর্তমান প্রজন্মের আইকন লিওনেল মেসি ও নেইমার। সমর্থনের সঙ্গে চলে খেলা নিয়ে কথার লড়াই, এক পর্যায়ে তা আবার হাতাহাতিতেও রুপ নেয়।
আসল কথা হলো, এই যে এত ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে আলোচনা চলছে। কিন্তু অন্য দলগুলো কি ভালো খেলে না। তাদের কি কোনো সমর্থক নেই বা তারা কি এই দুই দলকে ফাইনালে ওঠার জন্য মাঠে সাপোর্ট দিতে এসেছে। মোটেও না। তারাও অনেক শক্তপোক্ত দল। বিগত চার বিশ্বকাপই তার বড় প্রমাণ। যেখানে ইউরোপ লাতিনদেরকে কোনোভাবেই উঠতে দিচ্ছে না।
২০১৮ রাশিয়ায় বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল।সেবার কাপ নিয়েছিল ফ্রান্স। তখনই বোঝা গিয়েছিল ইউরোপের অবস্থান। তারা লাতিনদেরকে বুঝিয়ে দিয়েছিল এত ধীর ছন্দে আমাদের কাছ থেকে কাপ নেওয়া যায় না।
আবার ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের মাঠে আর্জেনটিনার পতন দেখেছিল বিশ্ববাসী। সেবার লিওনেল মেসিদেরকে কাঁদিয়ে শিরোপা জিতে নেয় জার্মানরা।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। সেখানেও লাতিনদের রুখে দিয়ে ইউরোপরা আধিপত্য বিস্তার করেছিল। সেবার নেদারল্যান্ডসকে থামিয়ে কাপ নেয় স্পেন।
আমরা যদি আর একটু পিছিয়ে যায়, তাহলে দেখব ২০০৬ সালের জার্মান বিশ্বকাপ। যেখানে ইউরোপের মাঠে ইউরোপের আধিপত্য। সেখানে ফ্রান্সকে হারিয়ে ইতালি কাপ নেয়। অর্থাৎ বিগত চার বিশ্বকাপ ইউরোপের দখলে। সেখানে আমরা এখন লাতিনেই পড়ে আছি।
মোট কথা হলো, বিগত দুই দশক যাবত লাতিন আমেরিকা তাদের ফুটবলীয় সৌন্দর্য ম্লান করে ফেলেছে। যেখানে ইউরোপিয়ানরা মাঠে গতির ঝড় তুলে প্রতিপক্ষকে উড়িয়ে দিচ্ছে, সেখানে ব্রাজিল-আর্জেন্টিনা সেই আগের ধারা ধরে রেখেছে। যার কারণে বিশ্বকাপের মঞ্চে তারা বারবার পরাস্ত হচ্ছে। তবুও আমরা বর্তমান প্রজন্ম বিশ্বকাপের ট্রফি তাদের হাতেই দেখতে চায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ